বাংলাদেশ

ড. জাফর ইকবালের উপর ‘হামলাকারী’ আটক

ড. জাফর ইকবালের উপর ‘হামলাকারী’ আটক
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রখ্যাত লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার অভিযোগে এক তরুণকে আটক করা হয়েছে।
এখন পর্যন্ত পরিচয় না পাওয়া ওই যুবকই শনিবার বিকালে ক্যাম্পাসে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে ড. জাফর ইকবালের ওপর হামলা চালায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
হামলার পর তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এরপর ব্যাপক গণপিটুনির শিকার ওই যুবককে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ আটকে রাখা হয়।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস জানিয়েছেন, এখনও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ক্যাম্পাসের মুক্তমঞ্চে ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্টিভ্যাল চলছিল। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক জাফর ইকবাল। সেখানেই তার উপর হামলা হয়।

জানা গেছে, পেছন থেকে তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে এক যুবক।

বিষয়:জাফর ইকবাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…