চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড্রয়েও শিরোপার দৌড়ে এগিয়ে ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৭ অপরাহ্ণ ১৫, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেবিল টপারদের সাথে ওয়েস্ট হ্যামের লড়াইটা জমল বেশ। ঘরের মাঠে প্রথমার্ধে ২ গোলের লিড নিয়ে ফেলে লন্ডনের ক্লাবটি। তবে পরের অর্ধেই ঘুরে দাঁড়ায় শিরোপা প্রত্যাশী ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধের ২৪ মিনিটের মধ্যে সমতা ফেরায় পেপ গার্দিওলার দল। তবে জয়সূচক গোলটি করতে পারেনি কোনো দলই। এই ম্যাচ ড্র করেও শিরোপার দৌড়ে লিভারপুলের চেয়ে এগিয়ে থাকল ম্যানসিটি।

রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ম্যানসিটি। স্বাগতিক ওয়েস্ট হ্যামের হয়ে দুটি গোল করেন জ্যারড বোয়েন। শিরোপাধারীদের প্রথম গোলটি করেন জ্যাক গ্রিলিশ। তাদের দ্বিতীয় গোলটি আত্নঘাতী।

এই ড্রয়ে ৩৭ ম্যাচে ২৮ জয় ও ৬ ড্রয়ে ৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল সিটি। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট ৮৬। অর্থাৎ নিজেদের পরের ম্যাচে লিভারপুল হারলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে সিটিজেনদের।

লন্ডন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই উজ্জীবিত ফুটবল খেলেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। আক্রমণভাগকে বেশি গুরুত্ব দিতে গিয়ে বারবারই উন্মুক্ত হয়ে পড়ছিল সিটির রক্ষণভাগ। সেটারই সুযোগ নিল স্বাগতিকরা। ২৪ তম মিনিটে পাবলো ফোরনালসের বাড়ানো বলে ওয়েস্ট হ্যামকে এগিয়ে দেন বোয়েন।

পিছিয়ে পড়ার পর আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে সিটি। ৪৪ তম মিনিটে ডি ব্রুইনের দুর্দান্ত শট থামিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। প্রতি আক্রমণে পরের মিনিটে সিটিজেনদের চমকে দিয়ে ব্যবধান দ্বিগুণ করে ফেলে স্বাগতিকরা। এবারের গোলটিও বোয়েনের।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে সিটি। ৪৯তম মিনিটে সেই কাঙ্খিত গোল এনে দেন গ্রিলিশ। ৫৬ তম মিনিটে আবারও সুযোগ পায় সিটি। তবে এবার সিলভার শট রুখে দেন ওয়েস্ট হ্যাম গোলরক্ষক।

৬৯ তম মিনিটে ওয়েস্ট হ্যাম ডিফেন্ডার ভ্লাদিমির কৌফালের ভুলে আত্মঘাতী গোল পেয়ে যায় সিটি। এরপর বেশকিছু আক্রমণ করলেও জালে বল জড়াতে পারেনেনি কেউই। ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগওয়েস্ট হ্যামগ্রিলিশম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পল্লবীর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি খুন, প্রেমিক আটক

পরবর্তী

দুই গ্রুপের সংঘর্ষে ইয়াবা ডন ভুট্টো নিহত

পরবর্তী
নিরাপদ মুসলিম যুবক ফোনে কথা বলছে, পরিস্কার সাদা পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই গ্রুপের সংঘর্ষে ইয়াবা ডন ভুট্টো নিহত

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমিরাতের নতুন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT