চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিভোর্স হলে কী পাবেন অপু বিশ্বাস?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের এপ্রিলে টিভি লাইভে এসে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে সম্পর্কের কথা জানান দিয়ে রীতিমত তোলপাড় সৃষ্টি করেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শাকিবের সঙ্গে গোপন প্রেম, বিয়ে ও সন্তান জন্মের বিষয়টি ফাঁস করেন তিনি। ৪ ডিসেম্বর, সোমবার আরও একবার আলোচনার শীর্ষে চলে এসেছেন এই জুটি- অপুর বাসায় শাকিবের ডিভোর্স লেটার পাঠানোর খবরে।

নভেম্বর মাসের শুরু থেকেই শাকিব-অপুর ডিভোর্স নিয়ে জোরালো গুঞ্জন শুরু হয়। কিন্তু বাতাসে ভেসে বেড়ানো সে খবর ফুঁ দিয়ে হাওয়ায় উড়িয়ে দিয়েছিলেন অপু বিশ্বাস। বলেছিলেন, এ সম্পর্কে কিছুই জানেন না তিনি।

চলচ্চিত্র থেকে সরে এসে সম্পূর্ণভাবে সংসার ও সন্তানের প্রতি মনোযোগ দেয়ার ঘোষণাও দেন। শাকিবকে ভালোবেসে ধর্মান্তরিত হয়েছিলেন অপু। সবকিছু ত্যাগ করে শাকিবের সাথে সংসারী হবার স্বপ্নও দেখেছেন। অনেক ঘটনার পরও শাকিবের প্রতি তেমন কোন অভিযোগের আঙুলও তোলেননি অপু। কিন্তু শেষ রক্ষা হল না। সোমবার জানা গেল ২৮ নভেম্বর ডিভোর্স লেটার সই করে শুটিং এ ভারতে চলে গেছেন শাকিব খান। এরপর থেকে সাংবাদিকদের সামনে আর ধরা দিচ্ছেন না অপু বিশ্বাস।

শাকিবের সঙ্গে অপুর ডিভোর্স বিষয়ে শাকিবের আইনজীবী সিরাজুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে জানান, ‘আগামী নব্বই দিনের মধ্যে তাদের একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে। শাকিব যদি তার ভুল বুঝতে পেরে আগামী নব্বই দিনের মধ্যে তালাকনামা উঠিয়ে নেন তাহলে এই ডিভোর্স কার্যকর হবে না। অন্যদিকে অপু বিশ্বাস ইচ্ছে করলে এই তালকানামাকে চ্যালেঞ্জ জানাতে পারেন। এবং এটাও নব্বই দিনের মধ্যেই করতে হবে’। অর্থাৎ তিন মাস সময় পাচ্ছেন শাকিব-অপু। কিন্তু যদি তাদের চূড়ান্তভাবে ডিভোর্স হয়েই যায়, তাহলে কী পাচ্ছেন অপু?

দেনমোহরের সাত লক্ষ টাকা পরিশোধে আপত্তি নেই শাকিব খানের। ছেলের ভরণপোষণের দায়িত্বও নিতে চান তিনি। নয় বছরের সংসারে অপু গোপনে কী কী পেয়েছিলেন তা জানা না গেলেও বিয়ের খবর এবছর জানাজানি হবার পর খবর পাওয়া যায় বিয়ের সময় হীরার সেট আর লেহেঙ্গা পেয়েছিলেন অপু?

কী পাচ্ছেন সেই প্রশ্নের চেয়ে সবার মনে বেশি আসছে কী হারাবেন অপু সেই কথা। স্বামী হিসেবে শাকিবকে হারানো তার জন্য সুখের না বেদনার সংবাদ সেটাও প্রশ্ন সাপেক্ষ। তবে ছেলে আব্রাম খান জয় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার উপর পূর্ণ অধিকার থাকবে মা অপু বিশ্বাসের। কিন্তু, শাকিবের আইনজীবী জানান, ‘অপু বিশ্বাস যদি আরেকটি বিয়ে করেন তাহলে শাকিব কিন্তু তার ছেলেকে ডিজায়ার করেন’। এখন দেখার বিষয়, দেয়া-নেয়ার হিসেবে কোন দিক দিয়ে জয়ী কিংবা পরাজিত হন অপু বিশ্বাস।

ট্যাগ: অপু বিশ্বাসশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অ্যান্ড্রয়েডে তথ্য চুরির বিষয়ে সতর্ক করবে গুগল

পরবর্তী

অ্যান্ডারসনের বুড়ো হাড়ের ভেলকি

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্ডারসনের বুড়ো হাড়ের ভেলকি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আদালতে হাজিরা দিয়ে দুই মামলায় জামিন পেলেন খালেদা জিয়া

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT