চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৯:২২ পূর্বাহ্ণ ০৫, জুলাই ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

ব্যবসার কাজে ঢাকায় এসে উত্তরা থেকে অপহৃত হয়েছেন চট্টগ্রামের ধনাঢ্য শিপিং ব্যবসায়ী গিয়াসউদ্দিন কুসুম। তিনি কোথায় আছেন বা কারা তাকে অপহরণ করেছেন এ ব্যাপারে পুলিশ কোনো তথ্য দিতে পারেনি। তবে পরিবারের অভিযোগ, গোয়েন্দা পুলিশ পরিচয়ে দিনে দুপুরে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

গত ৩০ জুন ঢাকায় আসেন চট্টগ্রামের শিপ ব্রেকিং ব্যবসায়ী গিয়াসউদ্দিন। ৩ জুলাই দুপুরে উত্তরার ১০ নম্বর সেক্টরের বাসা থেকে ট্যাক্সি ক্যাবে গুলিস্তানের উদ্দেশে রওনা হন তিনি। ২ নম্বর সড়কে আসার পরই একটি মটর সাইকেল নিয়ে দুই যুবক তাদের গতিরোধ করে। এরপর পেছনে একটি মাইক্রোবাসে থাকা যুবকরা ট্যাক্সি ক্যাবসহ গিয়াসউদ্দিনকে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হলুদ রঙয়ের ট্যাক্সি ক্যাবটিকে সামনে থেকে আসা দুইটি মটোরসাইকেল গতিরোধ করে। এরপর তা থেকে একজনকে নামিয়ে পেছনে থাকা মাইক্রোবাসে তুলে নেয়। কিন্তু গাড়ির কাঁচ কালো হওয়ায় তেমন কিছু বোঝা যায়নি। তবে মনে হয় ডিবির লোক হবে।

ঘটনা শুনেই চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন গিয়াসউদ্দিনের স্বজনরা। উত্তরা পশ্চিম থানায় দু’দিন ঘুরেও কোনো খোঁজ পাননি তারা।

গিয়াসউদ্দিনের বড় ভাই জসিমউদ্দিন বলেন, ট্যাক্সি ড্রাইভার বললো-আমার ভাইকে হাতে হ্যান্ডক্যাপ আর মাথায় কালো টুপি পরিয়ে নিয়ে গেছে। এরপর উত্তরা থানায় যোগাযোগ করা হলেও তারা তেমন কোনো জবাব দেয়নি। এমনকি জিডি করা হলেও জিডির কপি দেয়নি।

অপহরণের ঘটনায় রোববার বিকেল পর্যন্ত কোনো মামলা বা সাধারণ ডায়েরি রেকর্ডভুক্ত না হলেও পুলিশ বলছে, ঘটনাটি তারা তদন্ত করে দেখছেন।

Reneta

উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার এসআই সেলিম বলেন, আমরা ট্যাক্সি ড্রাইভারকে আটোক করেছি। মামলাটি এখন পর্যন্ত প্রক্রিয়াধীন আছে। ওসি তদন্ত এই মামলাটি দেখছেন।

এ ঘটনায় পুলিশ ট্যাক্সি ক্যাব চালক মহিউদ্দিনকে গ্রেফতার করেছে। বিকেলে উত্তরা ডিসি কার্যালয়ে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণব্যবসায়ী অপহরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাকার্তায় বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু, ঢাকার বাতাসের মান কেমন?

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে স্পেনের অভিবাসন সংকটক রাজনৈতিক ঝড়ে পরিণত হয়!

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

অভিবাসন সংকট, জরুরি বৈঠকে বসছে ইইউ

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে যা বলল পেট্রোবাংলা

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT