বিনোদন

ডিপজলের প্রযোজনায় এবার ছটকু আহমেদের ‘পাথরের মন’

ডিপজলের প্রযোজনায় এবার ছটকু আহমেদের ‘পাথরের মন’

দীর্ঘ বিরতির পর গেল বছরে অভিনয় ও প্রযোজনায় ফিরেছেন মনোয়ার হোসেন ডিপজল। অভিনয়ের পাশাপাশি একাধিক সিনেমায় ইনভেস্টও করেন তিনি। এরমধ্যে মনতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি গেল বছরে মুক্তিও পেয়েছে। তবে আটকে গেছে ছটকু আহমেদ পরিচালিত ‘এক কোটি টাকা’ নামের ছবিটি। তবে এই ছবি সম্পূর্ণ করার আগেই এবার ছটকু আহমেদকে দিয়ে আরো নতুন একটি ছবি প্রযোজনা করতে যাচ্ছেন ডিপজল। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন নির্মাতা ছটকু আহমেদ।

ডিপজলের প্রযোজনায় নতুন সিনেমার নাম ‘পাথরের মন’। ছবিটিতে ডিপজল অভিনয়ও করবেন বলে জানিয়েছেন ছটকু আহমেদ।

বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ চলছে জানিয়ে শুক্রবার দুপুরে চ্যানেল আইকে তিনি বলেন, শিগগির ‘পাথরের মন’ ছবিটির শুটিং শুরু করবো। এখন প্রি-প্রোডাকশনের কাজ চলছে। শুটিংয়ের লোকেশন দেখতে এখন আমি আছি কক্সবাজার, ইনানি বীচ। কাল পরশু ঢাকায় এসে ছবিটি নিয়ে পরবর্তী আপডেট জানাতে পারবো।

বিষয়:ছটকু আহমেদ ডিপজল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…