চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল নিরাপত্তা আইন পাস হলে ৫৭ ধারা বিলুপ্ত হবে: মোস্তাফা জব্বার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৮
টিপস-রিভিউ, তথ্যপ্রযুক্তি
A A

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ইতোপূর্বে ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণের জন্য ৫৭ ধারা ছাড়া কোন আইন বিদ্যমান ছিল না। ডিজিটাল নিরাপত্তা আইন পাস হলে ৫৭ ধারা বিলুপ্ত হয়ে যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিয়ন্ত্রণ করতে ডিজিটার আইন প্রণীত হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে না। ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণই এ আইনের মূল লক্ষ্য।

শনিবার এফডিসি মিলনায়তনে ‘আইনি নিয়ন্ত্রণই সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়িত্বশীল করবে’ শীর্ষক সংসদীয় ধারার এক বিতর্ক প্রতিযোগিতা-২০১৮’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

মোস্তাফা জব্বার বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে সাইবার আইনসহ এ বিষয়ে বিভিন্ন আইন থাকলেও কোথাও ডিজিটাল আইনের অস্তিত্ব নেই। শুধু বাংলাদেশেই প্রথম এই আইন হচ্ছে। এ আইন প্রণয়নের প্রয়োজনীতার কথা উল্লেখ করে তিনি বলেন, নিরাপদ সড়ক আন্দোলনের সময়ে গুজব নিয়ন্ত্রণে এ জাতীয় আইনের প্রয়োগ জরুরী ছিল। ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণ করতে হলে এ অপরাধকে অবশ্যই আইনি কাঠামোর মধ্যে আনতে হবে।

তিনি বলেন, বিতর্কিত ৩২ ধারাতে গুপ্তচর বিষয়টি উল্লেখ ছিল। বর্তমানে সেটা রাখা হয়নি। তবে রাষ্ট্রীয় গোপন কোন তথ্য প্রচার করলে অপরাধ হবে। কিন্তু সরকারি কোন তথ্য উপাত্ত প্রচার বা প্রকাশ করা হলে ডিজিটাল নিরাপত্তা আইনে বাধা হয়ে দাড়াবে না। বাংলাদেশের জনগণকে ডিজিটাল জগতের অপরাধ থেকে নিরাপদ রাখতে আইসিটি বিভাগ থেকে প্রকল্প তৈরি করা হচ্ছে। এই প্রকল্প ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগ: মোস্তাফা জব্বারসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মঈনের অভিযোগ তদন্ত করবে ক্রিকেট অস্ট্রেলিয়া

পরবর্তী

৩ হাজার ৩১ শিক্ষার্থী পেল ডাচ-বাংলা ব্যাংক বৃত্তি

পরবর্তী

৩ হাজার ৩১ শিক্ষার্থী পেল ডাচ-বাংলা ব্যাংক বৃত্তি

বৃহত্তর ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র আনুষ্ঠানিক ঘোষণা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT