চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: চিকিৎসক স্ত্রীর নমুনা গৃহকর্মীর নামে পরীক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ১২, জুলাই ২০২০
আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারি অনুমতি না নিয়েই সপরিবারে বিয়েতে অংশগ্রহণের পর চিকিৎসক স্ত্রীর করোনা উপসর্গ দেখা দিলে তা গোপন করতে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় গৃহকর্মীর নামে। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের মধ্য প্রদেশে। 

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ জুন মধ্য প্রদেশের সিঙ্গরৌলির সরকারি চিকিৎসক অভয় রঞ্জন সিং তার পরিবারসহ অনুমতি ছাড়াই উত্তরপ্রদেশের বালিয়ায় এক বিয়েতে যোগ দেন।

কিন্তু ১ জুলাই ফিরে এসে নিজেকে এবং তার পরিবারকে আইসোলেশনে রাখার পরিবর্তে আবার নিজের কর্মস্থলে যোগদান করেন ওই চিকিৎসক। এর কিছুদিন পরেই তার স্ত্রীর কোভিড-১৯ উপসর্গ দেখা দিলে তথ্য গোপন করতে স্ত্রীর নামের জায়গায় বাসার গৃহকর্মীর নাম দিয়ে নমুনা পরীক্ষার জন্য পাঠান।

স্ত্রীর করোনা পজিটিভ রিপোর্ট আসায় বিপত্তি বাঁধে তখনই। মিথ্যা নামের রিপোর্টের প্রতারণা সহজে ধরা পড়ে যায়। এখানেই ঘটনা শেষ হয়ে যায়নি, এরপর চিকিৎসকসহ এক এক করে তার পরিবারের আরও দু’জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

স্ত্রীর পরিচয় গোপন করে গৃহকর্মীর নামে নমুনা পরীক্ষায় চিকিৎসকের বিরুদ্ধে  মামলা দায়ের করা হয়েছে। করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, নমুনা সংগ্রহ করে করোনা পজিটিভ আসলে মেডিক্যাল টিম ওই বাড়িতে ওই নামের ব্যক্তিকে আইসোলেশনে রাখার জন্য আসলে তারা বুঝতে পারে নমুনাটি গৃহকর্মীর নয়।

ট্যাগ: করোনাকরোনাভাইরাসভারতমধ্যপ্রদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিনেমায় রকিবুল হাসানের জীবনী, অনুমতি পেয়ে উচ্ছ্বসিত নির্মাতা

পরবর্তী

করোনাভাইরাস: কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে দুদক

পরবর্তী
প্রধান বিচারপতি

করোনাভাইরাস: কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে দুদক

ডা. সাবরিনাকে জিজ্ঞাসাবাদের পরে যা জানালো পুলিশ

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT