চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১০:২২ পূর্বাহ্ণ ২৪, মে ২০১৯
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
টাঙ্গাইল-চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলার এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ করায় নিহতের স্ত্রীসহ স্বজনদের ব্যাপক মারধর করেছে হাসপাতালের কর্মচারী ও ইন্টার্নি ডাক্তাররা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

পরে ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ও স্বজনরা মরদেহ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে রাখে।

নিহতের ছোট ভাই হুমায়ন রশিদ আকন্দ সোনা চ্যানেল আই অনলাইনকে বলেন: বৃহস্পতিবার বিকেলের দিকে শ্বাসকষ্টের সমস্যায় বড় ভাই মুকুল আকন্দকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করি। পরে অবস্থার অবনতি হওয়ায় সাড়ে ৬টার দিকে চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করতে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সজিব অক্সিজেন মাস্কটি খুলে দেয়। এরপর ছটফট করতে করতে আমার ভাই মারা যায়।

Banglabid

তিনি আরও দাবি করেন: তখন এ বিষয়ে অভিযোগ জানালে জরুরী বিভাগের ডা. সজিবসহ ২০/২৫ জন ইন্টার্নি শিক্ষার্থী মিলে তাদের মারধর শুরু করে। নিহতের স্ত্রী হাসিনা বেগম ও ছেলে মাসুমকে পিটিয়ে রক্তাক্ত করে তারা।

‘এসময় আমাদের জরুরী বিভাগের কক্ষে আটক করে রাখা হয়,’ বলেন নিহতের ভাই।

এদিকে ঘটনার সময় সংবাদকর্মীরা ভিডিও ধারণ করতে গেলে তাদের ওপরেও চড়াও হয় ইন্টার্নি ডাক্তার ও কর্মচারীরা। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে নিহত স্বজনদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে।

Reneta

এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নারায়ণ চন্দ্র সাহা বলেন, ‘ওই বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছি। তবে ওই রোগীকে জরুরী বিভাগ থেকে ঢাকায় রেফার করা হয়েছিল। জোরপূর্বক তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঢাকায় নেয়ার সময় নিচতলায় রোগী মারা যায়।’

রোগী মারা যাওয়ার পর তার পরিবারের লোকজন জরুরী বিভাগের কর্তব্যরত সকলকে মারধর করে আহত করেছে বলে দাবি করেন তিনি।

পরে এলাকাবাসী ও রোগীর স্বজনরা এ ঘটনার বিচার দাবিতে হাসপাতাল থেকে মরদেহ নিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে এবং সড়ক অবরোধ করে রাখে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিকিৎসকের অবহেলাচিকিৎসায় অবহেলাটাঙ্গাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টির দিনে চুলের যত্নে যে বিষয়গুলো মনে রাখা জরুরি

আগস্ট ১৭, ২০২৬

জুলাই হত্যা মামলা: ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার রায় যেকোন দিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর দুই সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ

আগস্ট ১৭, ২০২৬

বিএনপি সরকারের ১৮০ দিন: প্রতিশ্রুতি পূরণে কতটা এগোল সরকার?

আগস্ট ১৭, ২০২৬

ব্র্যাক ইউনির্ভাসিটির ২৫ বছর পূর্তিতে ‘এক্সিবিশন ইন হাউস’ প্রদর্শনী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT