চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচন: শিক্ষার্থীদের সঙ্গে প্রার্থীদের মতবিনিময়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

আনুষ্ঠানিক প্রচারণার সময় না আসলেও আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সামনে রেখে শিক্ষার্থীদের সাথে পরিচিত হচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।

বুধবার ক্যাম্পাস ঘুরে দেখা গেছে ছাত্রলীগ, ছাত্রদল ও কোটা সংস্কার আন্দোলনের নেতারা সাধারণ শিক্ষার্থীদের সাথে পরিচিত হচ্ছেন, তাদের সাথে কথা বলছেন, ডাকসু নির্বাচন নিয়ে তাদের মতামত জানার চেষ্টা করছেন।

তবে ছাত্রদলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান অভিযোগ করে বলেন, ‘আমরা হলে থাকতে পারছিনা। ক্ষমতাসীন ছাত্রলীগ লোক দেখানো সহাবস্থান তৈরি করেছে। তারা এই ভাবেই নির্বাচনে জিততে চায়। যাতে পরবর্তী সময়ে কোন প্রশ্ন না থাকে।’

Banglabid

তবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সাথে তাদের কথা বলতে দেখা গেছে।

ছাত্রলীগের প্যানেল হতে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভনকেও দেখা গেছে সাধারণ শিক্ষার্থীদের সাথে ডাকসু নির্বাচন নিয়ে কথা বলতে।

শিক্ষার্থীদের নিকট কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে শোভন বলেন, ‘নির্বাচনী হাওয়া এখনও লাগেনি। লাগবে ২ মার্চের পর থেকে। এখন আমরা শুধু শিক্ষার্থীদের সাথে কথা বলছি, তাদের মতামত নিচ্ছি। আমরা তাদের কথা শুনছি। তারা কি রকম ঢাকা বিশ্ববিদ্যালয় চায় সেই মতামত নিচ্ছি। আমরাও আমাদের মতামত শিক্ষার্থীদের সাথে শেয়ার করছি। আমরা সবাই মিলে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে চাই। শিক্ষার্থীরা যাকে যোগ্য মনে করবে তাদেরকেই ভোট দিবে।’

Reneta

“যুগোপযোগী ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্যেই আমরা নির্বাচনী ইশতেহার প্রদান করব। আশা করি শিক্ষার্থীরা আমাদের পক্ষেই তাদের রায় দিবে।”

ছাত্রদলের ভিপি পদপ্রার্থীর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শোভন বলেন, ‘বিশ্ববিদ্যালয় সকলের। এখানে আসার অধিকার সকলেরই রয়েছে। আমরা কাউকে বাধা দিচ্ছি না। সবাই সবার মত কাজ করছে।’

বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের দেখা গেছে, উৎসবমুখর পরিবেশে তারা ক্যাম্পাসের বিভিন্ন অনুষদের সামনে শিক্ষার্থীদের সাথে আলোচনা করছেন।

জানতে চাইলে তাদের প্যানেলের সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেন, ‘আনুষ্ঠানিক প্রচারণার সময় এখনও আসেনি। আমরা শিক্ষার্থীদের সাথে পরিচিত হচ্ছি। তাদের মতামত জানার চেষ্টা করছি। তারাও আমাদের অনেক ভাল সমর্থন দিচ্ছেন৷ শিক্ষার্থীদের নিকট আমরা ভাল সাড়া পাচ্ছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কার আন্দোলনডাকসু নির্বাচনঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বিটলসের সেই ‘অ্যাবি রোড’ এবার সিনেমায়!

আগস্ট ১৭, ২০২৬

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT