চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু: তফসিলের পর যা বলছে ছাত্র সংগঠনগুলো

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
৫:২০ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A
ডাকসু

আগামী ১১ মার্চ ভোটের দিন রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চ্যানেল আই অনলাইনের কাছে ছাত্র সংগঠনগুলো তাদের মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীরা নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। তারা এমন ছাত্রপ্রতিনিধি চায় যারা জবাবদিহি করতে বাধ্য থাকবে এবং তাদের সমস্যা-সংকট পূরণ হবে। সাধারণ শিক্ষার্থীদের প্রাণের প্রত্যাশার আলোকে আমরা তফসিল ঘোষণাকে স্বাগত জানাই। আমরা স্বপ্নের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সব সময় প্রস্তুত।

Banglabid

তবে ছাত্রলীগের প্যানেল গঠনের বিষয়ে সাদ্দাম বলেন, নির্বাচনের আইনগত বাধ্যবাধকতা মেনে আমরা দলীয় সিদ্ধান্ত মেনে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, আমাদের দাবি না মেনে তফসিল ঘোষণা করায় আমরা আশাহত হয়েছি। যদি এভাবেই নির্বাচন হয়, তাহলে সেটি সুষ্ঠু নির্বাচন হবে না।

‘‘এখনো এক মাস সময় আছে, আশা করি প্রশাসন বিষয়টি ভেবে দেখবে। কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে।’

Reneta

‘অধিকাংশ’ ছাত্রসংগঠনের দাবিকে উপেক্ষা করেই তফসিল দেওয়া হয়েছে মন্তব্য করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নুর বলেন, আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম, যাতে ক্যাম্পাসে সকল ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিতের পর তফসিল ঘোষণা করা হয়।

‘‘এখনো ক্যাম্পাসে অন্য কোন ছাত্রসংগঠন তাদের কার্যক্রম চালাতে গেলে ছাত্রলীগের নির্যাতনের শিকার হচ্ছে। এ সব ঘটনার একটিরও বিচার করেনি প্রশাসন। প্রশাসনের কাছে অনুরোধ যেন আজকে থেকে ক্যাম্পাসে তাদের যে নিয়ন্ত্রণ তা প্রতিষ্ঠিত করে। এ আশা থেকেই আমরা নির্বাচনে অংশ নিতে চাই।’’

ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি ফয়েজ উল্লাহ’র কাছে তফসিল ঘোষণাটা আনন্দের অন্যদিকে হতাশার।

তিনি বলেন, দীর্ঘ ২৮ বছরের জট খুলতে যাচ্ছে। যেটি আমাদের জন্য আনন্দের। কিন্তু আমাদের দাবি না মেনে তফসিল প্রকাশ করায় আমরা হতাশ হয়েছি। এটি প্রশাসনের একতরফা সিদ্ধান্ত। আর মাত্র এক মাস পর নির্বাচন। আমরা আমাদের দাবি সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নেব।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখনো নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি দাবি করে প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ও ছাত্রফ্রন্টের ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকী বলেন, হলগুলোতে এখনো ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। গণরুম, গেস্টরুম এগুলো আগের মতই আছে। ছাত্রলীগ এখনো ছাত্রদের বাধ্য করছে তাদের মিছিলে নিয়ে যাওয়ার জন্য।

সোমবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের অন্য পাঁচ রিটার্নিং কর্মকর্তার উপস্থিতিতে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান তফসিল ঘোষণা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসুতফসিল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

’২২ সালের শেষে খুলবে কর্ণফুলী টানেল: কাদের

পরবর্তী

‘অচেনা আলো’তে জোভান-তিশা

পরবর্তী

'অচেনা আলো'তে জোভান-তিশা

মাথায় বল লেগে গুরুতর আহত ভারতীয় ক্রিকেটার

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT