চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠ্যালার পরে দশ

মনদীপ ঘরাই মনদীপ ঘরাই
৪:০০ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৯
মতামত
A A
দশ

আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া সাইক্লোন ‘খুশিতে, ঠেলায়, ঘোরতে’ ব্যাপক তাণ্ডব চালিয়ে দুর্বল হয়ে উপকূলে আছড়ে পড়েছে। তবে চিন্তার বিষয় হচ্ছে #10YearsChallenge নামের সুনামি আঘাত হেনেছে বাংলাদেশসহ পুরো বিশ্বে। তাই, সব জায়গাতে দশ নম্বর সিগন্যাল দেখিয়ে যেতে বলা হয়েছে।

আমি জানলাম কিভাবে? আপনি যেভাবে জানলেন! মানে এর-ওর প্রোফাইল দেখে। সব ট্রেন্ডের শুরুটা কিন্তু এভাবেই। তবে উৎস মেলে না। ‘সবাই করছে তাই আমিও’ মানসিকতা নিয়ে এগিয়ে চলেছি আমরা। সবশেষে প্রশ্ন তো একটাই: ক্ষতি কি? নির্মল আনন্দের জন্যই তো করছি!

#10YearsChallenge এর বিষয়টা খুবই সহজ। দশ বছর আগের আর বর্তমানের একটা ছবি দিলেই কাজ শেষ। ফেসবুক ছেয়ে গেছে অতীত-বর্তমানের এই চমৎকার ছবির মিশেলে।বর্তমানের আমরাই এমন? নাহ্। এ ধরনের আবেগ ফেসবুকের আগেও ছিল। কখনও বেলবটম প্যান্ট, কখনও টাইট জিন্স, কখনও শাহরুখ চুলের কাট কিংবা কখনও বাকের ভাইয়ের ডায়ালগ। ভাইরাল তখনও হতো, এখনও হয়। পার্থক্যটা হলো, আগে হতো বাস্তব জগতে, এখন হয় ভার্চুয়ালি।

দশ বছরের চ্যালেঞ্জও তেমনি এক ভার্চুয়াল ট্রেন্ড। এবার অন্য কোণে দৃষ্টি দেই। এই চ্যালেঞ্জে আবার যুক্ত হয়েছে নতুন মাত্রা। শুধু নিজের ছবি নয়, দশ বছর আগে পরের হিসেব নিকেষ চলছে রাজনীতি, খেলা, জলবায়ুসহ আলোচনাযোগ্য সবকিছু নিয়ে। ভালোই তো। তবু এর মাধ্যমে জানা যাচ্ছে অতীত-বর্তমানের অনেক কিছু।

নিশ্চয়ই মনে মনে বলে বসেছেন, সবই যখন ঠিক আছে, তাহলে লিখতে বসলাম কোন দুঃখে।

জবাবটা দিচ্ছি।
এই #10YearsChallenge এর উৎস খুঁজতে গিয়ে যা বের হলো, সেটা ভয়াবহ। একদম নিশ্চিত না হলেও, আন্তর্জাতিক প্রযুক্তি ম্যাগাজিনগুলোর দাবি, #10YearsChallenge খোদ ফেসবুকেরই বানানো। তাও আবার সুনির্দিষ্ট কারণে। কারণটা হলো, ফেসিয়াল রিকগনিশনের অ্যালগরিদম এর জন্য ডাটা সংগ্রহ করা।

Reneta

লাখ লাখ ছবি থেকে সংগ্রহ হচ্ছে একই রকমের তথ্য, যা ফেসবুক আপনার কাছে সরল মনে চাইলে জীবনেও দিতেন না। তবে, এখন দিচ্ছেন। কারণ, আপনি স্রোতে গা ভাসান; আপনি ট্রেন্ডে থাকতে চান!

অনেকে বলছে, ফেসবুক তো এটিকে গুজব বলে উড়িয়ে দিচ্ছে। তাহলে তো আপনি নিশ্চিন্ত, তাই না? তবু যদি ফেসবুক নিত, তাও তো নিশ্চিত থাকা যেত, এখন তো হ্যাশট্যাগ সার্চ দিয়ে যে কেউ নিয়ে নেবে এই ছবি। হয়তো আরো গভীর কোনো পরীক্ষা-নীরিক্ষা চালানোর জন্য!

দশ বছরে কার কি বদলেছে জানি না, তবে ভার্চুয়াল জগতে যতটা উদার আমরা, ততটা যে ছিলাম না, তা একপ্রকার নিশ্চিত। চোখ ,কানের সাথে মনটা খোলা রাখুন, মস্তিষ্কে দিন শান। ট্রেন্ডের স্রোতে যেন ভেসে না যায় সুরক্ষার ছিটেফোঁটাও।

ভার্চুয়াল পথচলা হোক বুদ্ধিদীপ্ত, নিরাপদ।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেন্ডফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান: রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার পেলেন যারা

আগস্ট ৫, ২০২৬

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘সুরের খেয়ায় হাজার বছর’

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT