চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ট্রেলার দেখে কালের পুতুল নিয়ে আগ্রহবোধ করছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৮
বিনোদন
A A
কালের পুতুল

শুক্রবার (৩০ মার্চ) দেশব্যাপী মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও আকা রেজা গালিব পরিচালিত ছবি ‘কালের পুতুল’। ছবিটি নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। বাংলা ছবিতে সাসপেন্স থ্রিলারধর্মী এমন ছবি নিয়ে কথা বলছেন সিনেমা সংশ্লিষ্ঠ অনেকেই। মুক্তির প্রাক্কালে ছবিটি নিয়ে কথা বলেছেন ‘আয়নাবাজি’ খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।

দুটি কারণে ‘কালের পুতুল’ ছবিটি নিয়ে আগ্রহবোধ করেন অমিতাভ রেজা। তার মতে: ‘কালের পুতুল’ নিয়ে আমার আগ্রহ দুটো কারণে। সবচেয়ে বড় আগ্রহ এটা গালিব ভাইয়ের(আকা রেজা গালিব) বানানো। তিনি আমার কাছে গুরুত্বপূর্ণ একজন মানুষ। যখন আমি কলাবাগানে কলেজে পড়ছি, তখন তিনি বিভিন্ন ফিল্ম মুভমেন্টের সঙ্গে কাজ করছেন। আমার শুরুটা কিন্তু উনাদের থেকেই জেনে শুনে। তো সেখান থেকেই বলা যায়, সিনেমার প্রতি আগ্রহটা কিন্তু তাদের দেখেই। আর তাই গালিব ভাইয়ের নির্মিত প্রথম ছবি ‘কালের পুতুল’ নিয়ে আমার বেশি আগ্রহ। দ্বিতীয় আগ্রহের কারণ ছবিটির ট্রেলার। বাংলা ছবিতে এরকম ন্যারিটিভ থ্রিলার ছবি আমিতো খুব কাছাকাছি সময়ে দেখিনি, অন্তত ট্রেলার দেখে এমনটাই মনে করছি। বাংলা ছবিতে এরকম থ্রিলার একটি ছবি দেখবো, আমিতো এ নিয়ে খুবই এক্সাইটিং।

নিজেতো অবশ্যই ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখবেন, সেই সাথে তিনি আমন্ত্রণ জানিয়েছেন বাংলা ছবির দর্শকদেরও। সবাইকে কালের পুতুল দেখার আহ্বান জানিয়ে এইনির্মাতা বলেন: নতুন ধরণের সিনেমা বানানোর যে চেষ্টা, আমরা সবাই যে চেষ্টাটা করছি আমরা আশা করছি দর্শকরাও আমাদের সাথে থাকবে। আমি অনুরোধ করবো দর্শকরা যেনো একবার হলেও ‘কালের পুতুল’ ছবিটি দেখতে সিনেমা হলে যান। ছবিটি দেখার পর ভালো খারাপ বলার সিদ্ধান্ত নিন।

প্রায় দুই বছর আগে ‘কালের পুতুল’ ছবিটির শুটিং হয় বান্দরবানের বিভিন্ন লোকেশনে। নাসিফুল ওয়ালিদের চিত্রনাট্যে ‘কালের পুতুল’ ছবিতে একজন সাইকিয়াটিস্টের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস।

এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শাহেদ আলী, বীথি রাণী সরকার, লুৎফর রহমান র্জজ, মাহমুদুল ইসলাম মিঠু, আশিষ খন্দকার, ঋতু সাত্তার, আরিফ অর্ক,জান্নাতুন নূর মুন। ছবির সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন সৈয়দ কাশেফ শাহবাজী, সংগীত পরিচালনায় আছেন সানী জোবায়ের এবং সম্পাদনায় সামির আহমেদ।

ট্রেলারে ‘কালের পুতুল’

ট্যাগ: অমিতাভ রেজাকালের পুতুলফেরদৌসলিড বিনোদন
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

পাকিস্তানে ‘বাহুবলী’, উচ্ছ্বসিত রাজামৌলি

পরবর্তী

টাঙ্গাইলে ইউপি নির্বাচনে ব্যালট ছিনতাই, গুলিতে নিহত ১

পরবর্তী

টাঙ্গাইলে ইউপি নির্বাচনে ব্যালট ছিনতাই, গুলিতে নিহত ১

মুখ খুললেন ওয়ার্নার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT