চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ট্রেডমার্ক’ উদযাপনই কাল হতে পারে রোনালদোর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

গোলের পর গ্যালারির দিকে খানিক দৌড়ে ‘সাই’ করে শূন্যে লাফ, দুই হাত বাতাসে ছড়িয়ে দুম করে নিচে নামা। মাঝে কখনও জার্সি উপরে ছুঁড়ে মারা, কখনও আঙুল দিয়ে নিজেকে দেখানো— এমন উদযাপন দেখলে চোখ বুঝে ধরে নেয়া যায় ব্যক্তিটি ক্রিস্টিয়ানো রোনালদো। সদ্যই তিনি পেয়ে গেছেন আরও একটি গোল!

জাতীয় দল কিংবা ক্লাব, পর্তুগিজ মহাতারকার ‘ট্রেডমার্ক’ উদযাপন এটি। যেটি তার জন্য হতাশার কারণ বয়ে আনছে! এই উদযাপনের জেরেই ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ, জার্মানির রালফ র‍্যাঙ্গনিকের অভিষেক ম্যাচে নাও খেলা হতে পারে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী সিআর সেভেনের।

গত ২১ নভেম্বর ওয়াটফোর্ডের মাঠে বিধ্বস্ত হওয়ার পর কোচ ওলে গানার সোলশেয়ারকে ছাঁটাই করেছে ম্যানইউ। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন র‍্যাঙ্গনিক। রেড ডেভিলদের দায়িত্ব নেয়ার পর রোববার রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ডাগআউটে অভিষেক হচ্ছে তার। যাতে প্রথম অ্যাসাইনমেন্টে দলের সেরা খেলোয়াড় রোনালদোকে ছাড়াই ছক কষতে হতে পারে।

Banglabid

আর্সেনালের বিপক্ষে আটশো অফিসিয়াল গোলের রেকর্ড গড়ার দিনে ক্রিস্টিয়ানো দুবার নিজের ট্রেডমার্ক উদযাপন ‘সাই’ করার সুযোগ করে নিয়েছিলেন। যার কারণে হাঁটুতে নতুন করে চোটের থাবা ফিরেছে বলে ইংলিশ মিডিয়ায় খবর।

ম্যানইউ সূত্রের বরাতে দ্য সান জানাচ্ছে, বৃহস্পতিবার রোনালদো নিজের আইকনিক উদযাপনের সময় হাঁটুতে চোট পেয়েছেন। সেজন্য থাকতে পারছেন না ক্রিস্টাল প্যালেস ম্যাচে।

রোনালদো কিংবা ম্যানইউ অবশ্য আনুষ্ঠানিক কোনো বিবৃতিতে খেলতে না পারার কথা জানায়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগপর্তুগালম্যানইউরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনের কফিনে গণতন্ত্রকে বারবার লাশ বানানো হয়েছে: কাদের

পরবর্তী

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী পালিত

পরবর্তী

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী পালিত

বঙ্গবন্ধুর ভাস্কর্য 'বজ্রকণ্ঠ'র উদ্বোধন

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT