চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ট্রিপল মার্ডারের ঘাতক মসজিদে ইমামতি করা তানভির’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ০৭, জুন ২০২০
- সেমি লিড, জনপদ, পাবনা
A A

আখতারুজ্জামান আখতার: অর্থ সম্পদ ও টাকা পয়সার লোভেই পাবনা শহরের দক্ষিণ রাঘবপুরে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রী-কন্যাকে হত্যা করে তানভির হোসেন (২৫) নামের পাশ্ববর্তী মসজিদে ইমামতি করা একজন।

গ্রেপ্তারের পর তানভির হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বর্ণনা দেন। ঘাতক তানভির নওগাঁ জেলার মহাদেবপুর থানার হরিপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।

তানভির একাই তিনজনকে ঘুমন্ত অবস্থায় গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করে বলে পুলিশ জানায়।

Banglabid

রোববার দুপুরে পাবনার পুলিশ সুপার (এসপি) শেখ রফিকুল ইসলাম পুলিশ লাইনস অডিটরিয়ামে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, আব্দুর জব্বার দম্পতি নিঃসন্তান ছিলেন। সানজিদা জয়া তাদের (১২)তাদের পালিত মেয়ে। সানজিদা শহরের কালেক্টরেট মডেল স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল।

পুলিশ সুপার জানান, পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর ভাড়া বাড়ির পাশে ফায়ার সার্ভিস অফিসের মসজিদের ইমামতি করা তানভির হোসেনের সাথে দেড় বছর আগে আব্দুল জব্বারের পরিচয় হয়। তার আচার ব্যবহারে সন্তষ্ট হয়ে তাকেও আব্দুল জব্বার দম্পতি সন্তানের মত ভালবাসতেন। সেই সূত্রে ওই বাড়িতে তানভিরের অবাধে যাতায়াত ছিল। এমনকি সন্তানের মতই ব্যাংক, পোষ্ট অফিসের টাকা তোলাসহ সব বিষয়ে তার সাথে শেয়ার করতেন এই নিঃসন্তান দম্পত্তি। আর এটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। আব্দুল জব্বার দম্পতি তানভিরকে সন্তানের মত ভালবাসলেও সে মনে মনে তাদের অর্থ সম্পদ টাকা পয়সা লুটপাটের পরিকল্পনা করতে থাকে।

Reneta

পরিকল্পনা মোতাবেক গত ২৫ মে সে ছুটি নিয়ে বাড়ি চলে যায় এবং ৩১ মে পাবনায় ফিরে আসে। রাত সাড়ে ১০টার দিকে তানভির আব্দুল জব্বারের বাড়িতে এসে উঠলে কোন কিছু না বুঝেই তিনি তানভিরকে নিজ বিছানায় ঘুমানোর ব্যবস্থা করে দেন। এক রুমে তানভির ও আব্দুল জব্বার এবং অন্য রুমে আব্দুল জব্বারের স্ত্রী ছুম্মা খাতুন ও মেয়ে সানজিদা শুয়ে পড়েন।

ভোরে আব্দুল জব্বারকে শ্বাসরোধ ও কুপিয়ে এবং ছুম্মা খাতুন ও মেয়ে সানজিদাকে ঘুমের মধ্যেই কুপিয়ে হত্যা করে তানভির। এরপর সে চাবি দিয়ে আলমিরা থেকে নগদ ২ লাখ টাকা, ১ লাখ ভারতীয় মুদ্রাসহ বেশ কিছু সোনার গহনা নিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে নওগাঁয় নিজ বাড়ির উদ্দেশে রওনা হন।

পুলিশ সুপার জানান, আব্দুল জব্বার দম্পত্তি ও তাদের কন্যার মরদেহ উদ্ধারের পরপরই অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) গৌতম কুমার বিশ্বাস এর নেতৃত্বে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার(হেডকোর্য়টার) খন্দকার রবিউল আরাফাত লেনিন, সদর থানার ওসি নাসিম আহম্মেদ, ওসি ডিবি ফরিদ হোসেন এর সমন্বয়ে একটি টিম গঠন করেন। এই টিম প্রযুক্তি ব্যবহার করে ঘাতক তানভিরকে ২৪ ঘন্টার মধ্যে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার এবং লুন্ঠিত টাকা ও সোনার গহনা উদ্ধার করেন।

হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি চাকু, ১টি গামছা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রেস ব্রিফিং এর পরই দুপুরে তানভিরকে পাবনার ১ নং আমলি আদালতে ১৬৪ এর জন্য সোপর্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) আরাফাত লেনিন বলেন, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দির পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। এর আগে নিহত আব্দুল জব্বারের ভাই আব্দুল কাদের বাদি হয়ে পাবনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গত ৫ জুন দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ পাবনা শহরের দক্ষিণ রাঘবপুরের একটি ভাড়া বাসা থেকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পাবনা শাখার অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার (৬২), তার স্ত্রী ছুম্মা খাতুন(৫৬) এবং মেয়ে সানজিদা খাতুন (১২) এর পঁচা গন্ধ মরদেহ উদ্ধার করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রিপল মার্ডার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: কামরানের অবস্থার অবনতি, আনা হচ্ছে ঢাকায়

পরবর্তী

করোনাভাইরাস: স্কয়ার হাসপাতালের আইসিইউ প্রধান মারা গেছেন

পরবর্তী

করোনাভাইরাস: স্কয়ার হাসপাতালের আইসিইউ প্রধান মারা গেছেন

সঞ্চালন-বিতরণে ৭০% বরাদ্দ ধরে বিদ্যুৎ-জ্বালানি খাতে বাজেট ৩০ হাজার কোটির বেশি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের দাফনের জায়গাও ফুরিয়ে আসছে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ছবি: বাগেরহাটে  নিহত বৃদ্ধ বেদার মল্লিক।

বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে বাবা নিহত, ছেলে হাসপাতালে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংরেজিতে অনূদিত সেরা নন-ফিকশনে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬

কোন শিরোপা জিতে মৌসুম শুরু করল বায়ার্ন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT