চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ট্রিপল’ ধাক্কায় খাদের কিনারায় শারাপোভা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ণ ১৭, মে ২০১৭
স্পোর্টস
A A

নিষিদ্ধ ড্রাগ নেয়ার দায়ে ১৫ মাসের নির্বাসন শেষে মাঠে ফিরেছেন মারিয়া শারাপোভা। দ্বিতীয় জীবনে শুরুটা ভাল করলেও সেমিতেই থামতে হয়েছিল তাকে। পরের টুর্নামেন্ট রোম ওপেনের প্রথম ম্যাচ জিতে উইম্বলডন খেলার চ্যালেঞ্জ দিয়েছিল একদিন আগেই। কিন্তু মঙ্গলবার ‘ট্রিপল’ ধাক্কা খেয়ে এখন খাদের কিনারায় দাঁড়িয়ে টেনিসের গ্ল্যামার গার্ল।

একইদিনে রোম ওপেনের সঙ্গে শারাপোভার হাতছাড়া হয়েছে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন।

৩০ বছর বয়সী শারাপোভা বর্তমানে রয়েছে ২১১ নম্বরে। উইম্বলডনে কোয়ালিফাই করতে হলে তাকে ২০০-এর মধ্যে থাকতে হতো। সেই হিসেবে রোম ওপেনের সেমিফাইনালে উঠলেই লন্ডনের টিকিট পেয়ে যেতেন রুশ সুন্দরী। কিন্তু সেটা হল না। তিনবার রোম জয়ী শারাপোভাকে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে।

Banglabid

ক্রোয়েশিয়ার মির্জানা লিকিক-বরোনির বিপক্ষে ম্যাচের প্রথম সেটে ২-১ ব্যবধানে এগিয়ে ছিলেন শারাপোভা। কিন্তু বাম ঊরুতে ইনজুরির কারণে ম্যাচ আর চালিয়ে যেতে পারেননি তিনি।

দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়ায় রোম ওপেনের সঙ্গে হাতছাড়া হয় উইম্বলডনও। কোর্টে নামার আগেই অবশ্য বড় দুঃসংবাদ শুনেছেন রাশিয়ান তারকা। ফ্রেঞ্চ ওপেনে খেলার ওয়াইল্ড কার্ড দেয়া হয়নি তাকে। ডোপ পাপের কারণেই।

Reneta

ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন বলেছে, ওয়াইল্ড কার্ড শুধু চোট থেকে ফেরাদের জন্য, ডোপিংয়ের কারণে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরাদের জন্য নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মারিয়া শারাপোভা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT