চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প-পুতিনের প্রথম ফোনালাপ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৯:৪৪ পূর্বাহ্ণ ১৫, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

রুশ-মার্কিন সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে এনে আরো শক্তিশালী ও স্থায়ী করতে একমত হয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার প্রথম ফোনালাপে এ বিষয়ে কথা বলেন দুই নেতা। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, জাতীয় নিরাপত্তা, কৌশলগত অর্থনৈতিক সমস্যা ও সিরিয়া ইস্যুসহ নানা বিষয়ে কথা বলেন দুই নেতা।

ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানানোর জন্য ফোন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের তরফ থেকে বলা হচ্ছে, এই দুই নেতা ব্যক্তিগতভাবে সাক্ষাত করার ব্যাপারে একমত হয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নের আভাস আগেই দিয়েছিলেন  ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, সমতার নীতি অনুযায়ী পারস্পরিক সংলাপের জন্য রাশিয়া সব সময় প্রস্তুত।

Banglabid

গঠনমূলক সহযোগিতার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে একসাথে কাজ করতে সম্মত হয়েছেন দুই নেতা। সিরিয়া ইস্যুতে দুই দেশের বর্তমান অবস্থান অত্যন্ত অসন্তোসজনক বলেও একমত হন দুই নেতা। ট্রাম্প বলেন আসাদকে ক্ষমতাচ্যূত করার বদলে আইএস নির্মূল করাই হবে তার প্রশাসনের অগ্রাধিকার।

putin_obama

টেলিফোন আলাপে তারা একমত হন যে, যুক্তরাষ্ট্র-রাশিয়ার বর্তমান সম্পর্ক একেবারেই অসন্তোষজনক। এই সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজও করতে হবে। তাদের আলোচনায় সিরিয়া ইস্যুও স্থান পেয়েছে।

Reneta

আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতেও ঐক্যবদ্ধ উদ্যোগ নেওয়ার ব্যাপারে একমত হন ট্রাম্প-পুতিন। ফোনে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট হিসেবে তার সাফল্য কামনা করেন পুতিন।

টেলিফোন কলটি প্রথম কে করেছেন সে বিষয়ে রাশিয়া কিছু না বললেও ট্রাম্পের অফিশিয়াল সূত্র জানায়, পুতিনই প্রথম ফোন করেন। আর তখন ট্রাম্প বলেছেন যে, তিনি রাশিয়ার সরকার ও দেশটির জনগণের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ার জন্য সামনের দিকে তাকিয়ে আছেন।

ট্রাম্প নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করে নেতা হিসেবে তাকে রুশ প্রেসিডেন্টের চেয়ে অনেক পিছিয়ে রেখেছিলেন। ট্রাম্প বলেছিলেন, নেতা হিসেবে ওবামার চেয়ে অনেক অনেকগুণ এগিয়ে পুতিন।

syrian-al-nusra-front

ওই সময় পুতিনও ট্রাম্পকে অসাধারণ ব্যক্তি ও সন্দেহাতীত মেধাবী মানুষ হিসেবে অভিহিত করেন। মার্কিন নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর পর রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনগুলোতে ট্রাম্পের প্রশংসা করে বলা হয়, জনগণের নেতার জয় হয়েছে।

কয়েক বছর ধরে বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে মুখোমুখি অবস্থান নিয়েছে ওবামার যুক্তরাষ্ট্র আর পুতিনের রাশিয়া। যার সর্বশেষ প্রকাশ ঘটেছে সিরিয়ায়। মস্কো সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে অবস্থান নিয়েছে। আর ওয়াশিংটন সমর্থন দিচ্ছে বাশারবিদ্রোহীদের। তবে মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়ের পর ওয়াশিংটন-মস্কো সম্পর্ক উন্নয়নের আভাস মিলছে।

এদিকে, হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে বারাক ওবামা আশা প্রকাশ করেছেন যে, ট্রাম্প নির্বাচনী প্রচারে ন্যাটোর বিরুদ্ধে থাকলেও বাস্তবে তিনি মার্কিন মিত্র দেশগুলোর সাথে সু-সম্পর্ক বজায় রাখবেন।

mosul-1

ওবামা বলেন, নতুন নির্বাচিত প্রেসিডেন্টের সাথে আমার কথা হয়েছে, তাকে আমাদের দেশের মূল কৌশলগত সম্পর্কগুলো বজায় রাখার বিষয়ে খুবই আন্তরিক মনে হয়েছে। সুতরাং সেই ভিত্তিতে আমি তিনি ন্যাটো বা আমাদের মিত্রদের বিষয়ে সম্পর্ক ধরে রাখার বিষয়ে আশাবাদী।

নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প পশ্চিমা সামরিক জোট, ন্যাটোকে অচল হিসেবে বর্ণনা করেন। তিনি ইঙ্গিত করেন যে, উপযুক্ত অর্থ না দিলে দেশের সাহায্যের জন্য এগিয়ে আসার ব্যাপারে যুক্তরাষ্ট্র দ্বিতীয়বার চিন্তা করবে।

এর জবাবে ট্রাম্পকে সতর্ক করে দিয়ে নেটোর মহাসচিব ইয়েন্স স্টোলটেনবার্গ দুদিন আগে বলেছিলেন, যুক্তরাষ্ট্র অথবা ইউরোপের জন্য ‘একলা চলো’ নীতি গ্রহণ করার কোন সুযোগ নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পভ্লাদিমির পুতিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অগ্রহায়ণের প্রথম দিনে নানা আয়োজনে নবান্ন উৎসব

পরবর্তী

ইনিংস ব্যবধানে অস্ট্রেলিয়ার শোচনীয় হার

পরবর্তী

ইনিংস ব্যবধানে অস্ট্রেলিয়ার শোচনীয় হার

আদালত থেকে পালানো গারো তরুণী ধর্ষণ মামলার আসামী রুবেল গ্রেফতার

সর্বশেষ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT