চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প উত্তাপ ছড়ালেও দ্বিতীয় বিতর্কে জয়ী হিলারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ণ ১০, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দিনের বিতর্কে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। তবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও প্রত্যাশার বাইরে ভালো পারফর্ম করেছেন বলে জানিয়েছেন সিএনএন/ওআরসি জরিপ।

প্রেসিডেন্সিয়াল বিতর্ক পর্যবেক্ষক বা দর্শকদের দেয়া তথ্য থেকে এ ফলাফল প্রকাশ করে তারা।

ফলাফল অনুসারে, ৫৭ শতাংশ পর্যবেক্ষক বলেছেন বিতর্কে হিলারি জয়ী হয়েছেন। অন্যদিকে ৩৪ শতাংশ ট্রাম্পের পক্ষে বলেছেন।

Banglabid

প্রথম বিতর্কে এই জরিপ অনুসারে ৬২ শতাংশের ভোটে জিতেছিলেন হিলারি ক্লিনটন। এবারকার পারফর্মেন্স গতবারের মতো ভালো না হলেও জয় পাওয়াটা নির্বাচনী দৌঁড়ে হিলারির শক্ত অবস্থানকেই নির্দেশ করে বলে মনে করছেন দর্শক ও বিশ্লেষকরা।

বিতর্কের ফলাফল বের করার সময় দর্শক-পর্যবেক্ষকদের বিতর্ক-পূর্ব পছন্দও বিশ্লেষণ করা হয়। বিতর্ক শেষে ৫৭ শতাংশের সমর্থন পেলেও শুরু হওয়ার আগে এদের ৫৮ শতাংশই বলেছিলেন তারা হিলারি ক্লিনটনের পক্ষে।

সোমবার অনুষ্ঠিত এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় বিতর্কে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, স্বামীর সঙ্গে বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়িত নারীদের ওপর হিলারি নিজের স্বার্থ রক্ষায় আক্রমণ চালিয়েছেন এবং তাদের মিথ্যেবাদী প্রমাণ করার জন্য সবকিছু করেছেন। একই সঙ্গে ই-মেইল কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্ট হলে হিলারিকে জেলে পাঠাবেন।

Reneta

বিতর্কের শুরুতে ২০০৫ সালে নারীদের নিয়ে অশ্লীল মন্তব্যের ভিডিও ফাঁসের ঘটনায় ক্ষমা চান ডোনাল্ড ট্রাম্প। তবে এটাও বলেন, বিল ক্লিনটনের কুকর্মের কাছে তিনি কিছুই না। 

অন্যদিকে ট্রাম্পের বিতর্কিত ভিডিও ও অডিও সাক্ষাৎকার নিয়ে আলোচনা শুরু করেন হিলারি। বলেন, এসব সাক্ষাৎকারই বলে দেয় ট্রাম্প আসলে কেমন মানুষ। হিলারি বলেন, নারীদের নিয়ে এসব অপমানজনক মন্তব্যই প্রমাণ করে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন। তবে ই-মেইল কেলেঙ্কারি প্রসঙ্গে আবারও দুঃখ প্রকাশ করেন হিলারি।

নব্বই মিনিটের বিতর্কে রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক এবং স্বাস্থ্য বীমা ইস্যুর পাশাপাশি রাশিয়া-সিরিয়া এবং ইরাক যুদ্ধের কথাও উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন বিভিন্ন বিষয়ে হিলারির সিদ্ধান্তের সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প।

আবারও সিরিয়া-ইরাক এবং লিবিয়ায় যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে হিলারিকেই ট্রাম্প দায়ী করেন। তবে প্রেসিডেন্ট নির্বাচিত হলে আইএস নেতা আবু বকর আল বাগদাদিই হবে হিলারির মূল লক্ষ্য বলে ট্রাম্পের জবাবে জানান হিলারি। আর জঙ্গিবাদ দমনে দু’জনই নিজেদের অবস্থান তুলে ধরেন। যুক্তরাষ্ট্রে মুসলিম শরণার্থী নিয়েও বিতর্কে জড়িয়ে পড়েন দু’জনে।

বাংলাদেশ সময় আগামী ২০ অক্টোবর সকালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তৃতীয় এবং শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কটি অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাশ্মিরে এবার সরকারি প্রতিষ্ঠানে হামলা, বহুতল ভবনে আগুন

পরবর্তী

শুরু হচ্ছে হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্ট

পরবর্তী

শুরু হচ্ছে হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্ট

টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে জঙ্গি নিহতের ঘটনায় মামলা

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT