চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের নোংরামির জবাব দিতে রিপাবলিকানদের সমর্থন প্রত্যাহার করতে বললেন ওবামা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন না দিতে রিবাবলিকান দলের সিনিয়র নেতাদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে নর্থ ক্যারোলাইনার গ্রিনসবোরো’তে এক প্রচারণা র‌্যালিতে ওবামা এই আহ্বান জানান। বলেন, ট্রাম্পের জন্য হোয়াইট হাউজ দৌঁড়ে সমর্থন রেখে তার বিতর্কিত কর্মকাণ্ডের নিন্দা জানানোর কোনো মানেই হয় না।

নারীদের সম্পর্কে কটু কথাযুক্ত ট্রাম্পের সাক্ষাৎকারের ভিডিও প্রকাশের পর রিপাবলিকান দলের অনেক সিনিয়র নেতাই ট্রাম্পের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। সেসব নেতাকে বিশ্বাসঘাতক বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি হাউজ স্পিকার পল রায়ানকে তিনি ‘দুর্বল এবং অকার্যকর’ নেতা হিসেবেও উল্লেখ করেন।

অন্যদিকে ডেমোক্র্যাটরা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আছেন দুশ্চিন্তায়। তাদের মতে, রিপাবলিকান এই প্রার্থী নির্বাচনী দৌঁড়টাকে ‘নর্দমায়’ নামাতে চান। ট্রাম্প একদিকে রিপাবলিকানদের কথা দিয়ে ধোলাই করছেন। অন্যদিকে হিলারি ক্লিনটনের সঙ্গে এতটাই ব্যক্তিগত আর নোংরা কৌশল অবলম্বন করছেন যেন একটা পর্যায়ে গিয়ে হিলারিও জবাব দিতে বাধ্য হন। এতে ভোটাররা নির্বাচনের ওপর বিরক্ত হয়ে ভোট না দেয়ার সিদ্ধান্ত নেবে। আর এটাই ট্রাম্পের পরিকল্পনা।

হিলারির নির্বাচনী প্রচারণা প্রধান জন পডেস্টা সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় এটা তার (ট্রাম্পের) একটা কৌশল। তিনি আমাদের গণতান্ত্রিক সংলাপের প্রতি সবার মনে বিতৃষ্ণা তৈরি করতে চান যেন তারা ভোট দিতে না আসেন।

এ বছরের শুরুর দিকে হিলারি সমর্থকরা বলতেন ল্যাটিনো, আফ্রিকান-আমেরিকান এবং নারীদের সম্পর্কে ট্রাম্পের মন্তব্য ওই গোষ্ঠীগুলোকে ভোট দিতে নিরুৎসাহিত করবে। তখন শ্বেতাঙ্গ কর্মজীবী ভোটারদের সম্পর্কে কিছু বলা হয়নি।

Reneta

তবে সময়ের সাথে সাথে ট্রাম্পের নেতিবাচক প্রচারণা বেড়েছে। বিশেষ করে পুরনো সাক্ষাৎকারের অডিও-ভিডিও প্রকাশের পর মার্কিন ভোটারদের নিয়েই শঙ্কা প্রকাশ করছে ডেমোক্রেটিক দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পবারাক ওবামা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্যানটোনিক্স টাইগার রান-২০২৬: বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান মুকিত মজুমদার বাবুর

জুলাই ২৫, ২০২৬
বাংলাদেশের বিভিন্ন জেলার মানচিত্র ও পোপুলেশন ডেটা. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ২৫, ২০২৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

সুন্দরবন সুরক্ষায় জাতিসংঘের ৬০ মিলিয়ন ডলার বিনিয়োগ

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহার

জুলাই ২৫, ২০২৬

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ায় সংক্রমণ, উদ্বেগ গবেষকদের

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT