চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের নির্দেশে এক লাখ ভিসা বাতিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

এক সপ্তাহ হল অভিবাসী নীতিতে বদল এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এরমধ্যেই ভিসা বাতিলের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। একটি মামলার শুনানি চলাকালীন আলেকজান্দ্রিয়া যুক্তরাষ্ট্রীয় আদালতে এ তথ্য জানান সরকারি আইনজীবী সাইমন স্যান্ডোভাল মোশেনবার্গ।

ক্ষমতায় আসার এক সপ্তাহের মধ্যে, গত ২৭ জানুয়ারি সিরিয়া, লিবিয়া, ইরাক, ইরান, সুদান, সোমালিয়া ও ইয়েমেন—এই সাতটি দেশ থেকে আসা মানুষের যুক্তরাষ্ট্রে প্রবেশ সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেন ট্রাম্প। সিরিয়া থেকে আসা শরণার্থী প্রবেশও আগামী ১২০ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

সম্প্রতি ইয়েমেন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছিলেন তারেক ও আম্মার আকিল মোহাম্মদ আজিজ নামের দুই ভাই। কিন্তু গত শনিবার ওয়াশিংটনের ডালাস বিমানবন্দরে নামতেই তাদের পথ আটকায় নিরাপত্তারক্ষীরা। বৈধ কাগজপত্র ও ভিসা থাকা সত্ত্বেও আমেরিকায় পা রাখতে দেয়া হয়নি। বরং দীর্ঘক্ষণ বিমানবন্দরে আটকে রাখার পর জোর করে ইথিওপিয়াগামী বিমানে চড়ে দেশে ফিরে যেতে বাধ্য করা হয়।

Banglabid

শুক্রবার তাদের হয়ে আদালতে সওয়াল করেন সাইমন স্যান্ডোভাল মোশেনবার্গ। তিনি বলেন, ‘‌গত কয়েকদিনে ১ লাখের বেশি ভিসা বাতিল হয়েছে। সংখ্যাটা মনে করলেই দম আটকে আসছে।’‌

বৈধ ভিসা থাকা সত্ত্বেও ঠিক কতজনকে ডালাস বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে, তা নিশ্চিতভাবে জানাতে পারেননি সরকারি আইনজীবী এরিজ রোভেনি। তবে যাদের কাছে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার বৈধ প্রমাণপত্র ছিল, তাদের প্রবেশে বাধা দেয়া হয়নি বলে দাবি করেছেন তিনি। কিন্তু তারেক এবং তার ভাইয়ের মতো আরও অনেকেই অভিযোগ দায়ের করায় এখন মার্কিন প্রশাসন নাকি সমঝোতায় আসতে চাইছে। মামলা তুলে নিলে নতুন করে ভিসা দেয়া হবে বলে তাদের সঙ্গে রফা করতে চাইছে।

ভার্জিনিয়ার আইনজীবী জেনারেল স্টুয়ার্ট রাফায়েল অবশ্য এই রফার প্রস্তাব যথেষ্ট বলে মনে করছেন না। তার মতে, ‘‌ঠিক কতজনকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।

Reneta

নিষেধাজ্ঞার জেরে, লিবিয়া থেকে আসা জর্জ মেসন ইউনিভার্সিটির এক ছাত্র এখনও তুরস্কে আটকে রয়েছেন বলে জানতে পেরেছে জর্জিয়া প্রশাসন। সরকার ফেরত পাঠানো মানুষদের পরিচয় প্রকাশ না করলে, তাদের প্রত্যেককে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে কিনা জানব কী করে?’‌‌

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিমান বন্দরে আবারো খোলা হলো আলী রিয়াজের সুটকেস

পরবর্তী

আগের মতো কর্মব্যস্ত নয় মেহেরপুরের তাঁত পল্লী

পরবর্তী

আগের মতো কর্মব্যস্ত নয় মেহেরপুরের তাঁত পল্লী

টাঙ্গাইলে উচ্চফলনশীল জাতের সরিষা আবাদ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT