চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাকের ধাক্কায় পাঞ্জাবী জনপ্রিয় গায়কের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২১
বিনোদন
A A
প্রয়াত পাঞ্জাবি গায়ক, ট্রাকের ধাক্কায় মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার (৩০ মার্চ) ভোরে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মারা গেছেন জনপ্রিয় পাঞ্জাবী গায়ক দিলজান (৩১)। দুর্ঘটনাটি ঘটেছে মূলত অমৃতসর-জলন্ধর মহাসড়কে।

মঙ্গলবার ভোরে করতারপুরের নিজ বাড়িতে ফিরছিলেন দিলজান। এসময় অমৃতসরের জাণ্ডিয়ালা গুরু শহরের নিকটে অমৃতসর-জলন্ধর মহাসড়কে একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার সম্মুখীন হয় দিলজানের গাড়িটি। দুর্ঘটনার সময় গাড়িতে একাই ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দিলজানের গাড়িটিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। ফলে সঙ্গে সঙ্গেই দুমড়ে-মুচড়ে যায় গাড়িটির সামনের অংশ। এমনকি সেখানেই আটকে যান গায়ক দিলজান। এরপর গ্যাসকাটার দিয়ে গাড়ির সামনের অংশ কেটে দিলজানকে বাইরে বের করে নিয়ে আসা হয়। সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি নার্সিংহোমে। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

২০১২ সালে ‘সুর কে সিতার’ রিয়্যালিটি শোয়ের মধ্য দিয়ে পরিচিতি পেয়েছিলেন গায়ক দিলজান। এ দিন দিলজানের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে পাঞ্জাবি গানের জগতের শিল্পীদের মধ্যে।

ট্যাগ: জনপ্রিয় পাঞ্জাবী গায়কট্রাকসড়ক দূর্ঘটনাসড়ক দূর্ঘটনায় মৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নতুনরূপে ‘ট্রাভেল বাংলাদেশ’

পরবর্তী

স্বচ্ছ-পরিচ্ছন্ন বিজিএমইএ গড়তে চায় ‘ফোরাম’

পরবর্তী
বিজিএমইএ নির্বাচনী প্রচার সভায় বক্তা ও উপস্থিত সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বচ্ছ-পরিচ্ছন্ন বিজিএমইএ গড়তে চায় ‘ফোরাম’

চ্যানেল আই অনলাইনের স্বাস্থ্য সচেতনতামূলক পোস্টের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্তের সংখ্যা ৫ হাজারের ওপর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT