চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্যাংক ফেটে রাশিয়ায় নদীতে হাজার হাজার টন তেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ অপরাহ্ণ ০৪, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়ার সাইবেরিয়ার সুমেরীয় অঞ্চলের নরিলক্সে একটি জ্বালানি তেলের ট্যাংক ফেটে নদীতে ২০ হাজার টন তেল ছড়িয়ে পড়ায় ওই অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গত শুক্রবার স্থানীয় এক পাওয়ার স্টেশনে ঘটনাটি ঘটলেও রাশিয়ার কর্মকর্তারা জানতে পেরেছেন তারও দুইদিন পর।

ওই ঘটনায় পাওয়ার স্টেশনের পরিচালককে আটক করা হয়েছে। তাকে ৩১ জুলাই পর্যন্ত আটকে রাখা হবে। তবে তার বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ গঠন করা হয়নি।

Banglabid

ঘটনা ঘটার দুই দিন পরে জানানোর জন্য তাদের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা শুরু করতে যাচ্ছে রাশিয়ার তদন্ত কমিটি।

ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।

জানা গেছে, থার্মাল পাওয়ার স্টেশনেটি রাশিয়ার উত্তরাংশের একটি বিচ্ছিন্ন শহর নরিলক্স এ অবস্থিত। নরিলক্স ওই পাওয়ার স্টেশন নিকেল খনি ব্যবসার সঙ্গে যুক্ত।

Reneta

এই কোম্পানির ট্যাঙ্ক ফেটে এই ভয়াবহ ঘটনা ঘটেছে, যেখানে প্রায় ২০ হাজার টন তেল ছিল।

দেশটির রাষ্টীয় সংবাদ মাধ্যমে বলা হয়, তেল ইতিমধ্যে প্রায় ৩৫০ বর্গ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বেশিরভাগ তেলই নিকটবর্তী নদীতে ভেসে গেছে এবং বাকিটা মিশে গিয়েছে তাইমিরস্কি ডলগ্যানোর জেলার রিসার্ভারে।

ওপর থেকে তোলা কিছু ভিডিও এবং ছবিতে দেখা গেছে আমবারনয়া এবং দাদিকান নদীর বিশাল অংশ লাল হয়ে গেছে। দূষণ এতটাই বেশি যে গুগল ম্যাপে এবং ইয়ান্ডেক্স ম্যাপের স্যাটেলাইট ইমেজেও তা স্পষ্ট বোঝা যাচ্ছে।

পরিবেশবিদরা সতর্ক করছেন, ওই অঞ্চলে দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার এক ভিডিও বার্তায় জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি দ্রুত পদক্ষেপ না নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন।

জরুরি অবস্থা জারির অর্থ হচ্ছে পড়ে যাওয়া ডিজেল পরিষ্কারে বাড়তি গুরুত্ব দেয়া হবে। প্রয়োজনে বাড়িতে সেনা মোতায়েন করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুয়েত: ৪৮ লাখ জনসংখ্যার দেশে প্রবাসীদের অ্যাকাউন্ট ৩৪ লাখ

পরবর্তী

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কঠোর হতে আইজিপির নি‌র্দেশ

পরবর্তী

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কঠোর হতে আইজিপির নি‌র্দেশ

বিজিএমইএ-প্রধানমন্ত্রী

চাহিদা কমায় পোশাক শ্রমিকদের চাকরি হারাতে হবে: বিজিএমইএ

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT