চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট স্বপ্ন পূরণের আরো কাছে পান্ডিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
পান্ডিয়া

রঙিন পোশাকে নিয়মিত মুখ। কিন্তু সাদা পোশাকে স্বপ্নটা ধরা দিতে দিতেও দিচ্ছে না। এবার স্বপ্নের সেই টেস্ট খেলার আরো কাছে পা রাখলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাকে নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে ভারত।

গত বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট দলে জায়গা পেয়েছিলেন পান্ডিয়া। কিন্তু কাঁধের চোটে টেস্ট স্বপ্ন অধরাই থেকে গেছে। চলতি বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টের দলেও ছিলেন। কিন্তু প্রথম একাদশে খেলা হয়নি। এই সংস্করণে অভিষেকের স্বপ্নের কাছাকাছি আরেকবার এলেন তিনি।

ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ রোববারই। তার আগেই ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় টেস্ট দল। শ্রীলঙ্কায় টেস্ট দলে ফিরছেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। গত বছরের অক্টোবরে নিউজিল্যান্ডে শেষ টেস্ট খেলার পর দলে ফিরেছেন রোহিত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সাত ইনিংসে ছয়টি হাফসেঞ্চুরি করার পরও চোটের জন্য আর ভারতের হয়ে খেলা হয়নি ওপেনার লোকেশ রাহুলের। তিনিও শ্রীলঙ্কায় মাঠে ফিরতে যাচ্ছেন। সেখানে মুরালি বিজয়ের সঙ্গে ওপেন করবেন।

তবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে তিনশো রানের ইনিংস খেলা করুণ নায়ারকে বাদ পড়তে হয়েছে। অফস্পিনার জয়ন্ত যাদবকেও টেস্ট দলে রাখা হয়নি। এই দুজনকে এ-দলের সঙ্গে সাউথ আফ্রিকা সফরে পাঠানো হবে।

তবে হার্দিক পান্ডিয়া ও তামিল ওপেনার অভিনব মুকুন্দকে টেস্ট দলে রাখা হয়েছে। আগামী ২৬ জুলাই গলে প্রথম টেস্ট। ৩ ও ১২ আগস্ট পরের দুই টেস্ট যথাক্রমে কলম্বো ও ক্যান্ডিতে।

Reneta

ভারতের টেস্ট দল:
বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, উমেশ যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, কুলদীপ যাদব ও অভিনব মুকুন্দ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতীয় ক্রিকেট দলহার্দিক পান্ডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা: বিচারের দাবিতে পর্তুগালে প্রবাসীদের বিক্ষোভ

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আইনগত সহায়তা কার্যক্রম জোরদারে সরকারি-বেসরকারি সমন্বয়ের আহ্বান

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফাইল অনিয়ম প্রকাশের আহ্বান জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

মে ২৩, ২০২৬

নিত্যপণ্যের দাম কমিয়ে ‘উৎসব ছাড়’ সংস্কৃতি চালু

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT