চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টেস্টের মানসিকতা’ নিয়ে ফিরছেন মুমিনুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

‘ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে হয়ত বিসিএলই শেষ প্রথম শ্রেণির ক্রিকেট। টেস্ট যেভাবে খেলি, ওই মানসিকতা নিয়েই খেলার চেষ্টা করবো।’

রোববার লম্বা সময় ব্যাটিং অনুশীলনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুমিনুল হক এভাবেই জানালেন, বিসিএল ঘিরে টেস্টের মানসিকতায় ফেরার প্রত্যয়ের কথা। কারণটা স্থির, লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ সফর। ক্যারিবীয়ানদের ডেরায় যাওয়ার আগে বিসিএলের শেষ দুটি রাউন্ড জাতীয় দলের ক্রিকেটারদের জন্য যে আদর্শ প্রস্তুতির মঞ্চ, মুমিনুল মনে করিয়ে দিলেন সেটিই।

ওমরাহ পালন শেষে দেশে ফিরে আবারও ক্রিকেটে মনোযোগী হয়েছেন মুমিনুল। মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিএলের চতুর্থ রাউন্ড খেলতে নামবেন। প্রস্তুতি নিতে রোববার মিরপুরের একাডেমি মাঠে এসেছিলেন ইস্ট জোনের হয়ে নামার অপেক্ষায় থাকা বাঁহাতি ব্যাটসম্যান। অনেকক্ষণ ধরে ব্যাটিং অনুশীলনের পর ওয়েস্ট ইন্ডিজ সফরকে পাখির চোখ করার কথা জানালেন।

Banglabid

বিসিএলে চার দলের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তিন দলের পয়েন্ট খুব কাছাকাছি। জাতীয় দলের অ্যাসাইনমেন্ট শেষ করে বিসিএলে ফেরা ক্রিকেটাররা চেষ্টা করছেন দলে অবদান রাখতে। ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে চাচ্ছেন নিজেদেরও ঠিক জায়গায় রাখতে। আগামী ২০ জুন পূর্ণাঙ্গ সিরিজ খেলতে উইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। সেখানে শুরুতেই টেস্ট সিরিজ। শুধু টেস্ট খেলা মুমিনুলের জন্য বিসিএলই তাই টেস্ট প্রস্তুতির আদর্শ মঞ্চ।

উইন্ডিজের মাটিতে পেসারদের তাণ্ডব সব সময়ই নজরকাড়ে। সেখানকার উইকেটের বাউন্স নিয়ে বাড়তি ভাবতে হয় ব্যাটসম্যানদের। যতটা ভাবনা, তারচেয়ে দুর্ভাবনাই থাকে বেশি। সেসব ভেবে অবশ্য খেলাটা কঠিন করতে চান না মুমিনুল। যথাযথ প্রস্তুতি আর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার ইতিবাচক মানসিকতা থাকলে সবকিছু সহজ হয়ে উঠবে বলেই মত তার।

‘কন্ডিশনের ব্যাপারটা হল, আপনি যদি কঠিন মনে করেন, তাহলে কঠিন। আমার কাছে মনে হয়, আমরা প্রস্তুতি নিয়ে নিবো। আশা করি ভালো কিছু হবে।’

Reneta

নিধাস ট্রফি শেষে জাতীয় দলের তারকারা ফিরেছেন বিসিএলে। সবশেষ রাউন্ডে খেলেছেন মুশফিক-মাহমুদউল্লাহ-লিটন-সৌম্যরা। জাতীয় দলের ক্রিকেটাররা থাকায় শেষ দুটি রাউন্ডও বেশ প্রতিদ্বন্দীতাপূর্ণ হবে বলে মনে করছেন মুমিনুল।

‘আমার মনে হয় লড়াই হবে। মিরপুরে যে ম্যাচটা হবে, দারুণ লড়াই হবে। ফলাফল হবে বলে মনে হয়। একটু উত্তেজনা কাজ করছে। সবাই খেললে মনোযোগ দিয়ে খেলে, সিরিয়াস থাকে অনেক। জাতীয় দলের খেলোয়াড়রা যখন খেলে, অনেক মনোযোগ দিয়ে খেলে। বাকি ক্রিকেটাররাও সিরিয়াস থাকে ম্যাচ নিয়ে।’

মঙ্গলবার মিরপুরে ইস্ট জোনের প্রতিপক্ষ নর্থ জোন। দুটি দলের মাঝে পয়েন্ট ব্যবধান মাত্র ২। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে অন্য ম্যাচে সাউথের মুখোমুখি হবে সেন্ট্রাল জোন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিএলমুমিনুল হকলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT