চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টকে বিদায় বলার কথা ভাবছেন জাদেজা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৮ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
জাদেজা ক্রিকেট মাঠে প্রস্তুত, হাসিমুখে ক্যাপ পরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি দ্বিতীয় টেস্ট। প্রোটিয়া সফরেও পাননি সুযোগ। হাঁটুর চোট বেশ ভোগাচ্ছে রবীন্দ্র জাদেজাকে। এমন পরিস্থিতিতে লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোই সঠিক ভাবছেন ভারতের অলরাউন্ডার।

দেশটির সংবাদমাধ্যমে এসেছে, টেস্ট ক্রিকেটকে বিদায় বললেও সাদা বলের দুই ফরম্যাট খেলা চালিয়ে যাবেন জাদেজা। খেলবেন ফ্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতেও। জাদেজা নিজে অবশ্য অবসরের ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কিছু বলেননি।

বাঁহাতি স্পিন-অলরাউন্ডারের এক সতীর্থের বরাতে খবর ছড়িয়ে পড়েছে, হাঁটুর চোট মারাত্মকভাবে ভোগাচ্ছে জাদেজাকে। পুরোপুরি সেরে উঠতে করানো লাগতে পারে অস্ত্রোপচারও। সেটা হলে চার থেকে ছয়মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যাবেন তিনি।

Banglabid

নতুন বছরে শ্রীলঙ্কা সফরও হাতছাড়া হতে পারে জাদেজা। পুরো ফিট হয়ে ফিরতে অপেক্ষা করতে হতে পারে আইপিএল পর্যন্ত। আপাতত তিন ফরম্যাটে খেলার চাপ হালকা করতে চাইছেন। আগেও চোটের কারণে কয়েকবার লড়তে হয়েছে। এবার আর ঝুঁকিতে ফেলতে চান না ক্যারিয়ার। সাদা জার্সিটা তুলে রাখার সিদ্ধান্তই সঠিক ভাবছেন সেজন্য।

লাল বলের ক্রিকেটে ৫৭ ম্যাচ খেলেছে জাদেজা। ব্যাট হাতে ২,১৯৫ রানের পাশাপাশি ঝুলিতে পুরেছেন ২৩২ উইকেট। ফিল্ডার হিসেবে দুর্দান্ত তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাদেজাটেস্টভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের বিপক্ষে ফেভারিট কিনা জানেন না ভারতের কোচ!

পরবর্তী

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু ২০ ডিসেম্বর

পরবর্তী

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু ২০ ডিসেম্বর

বিশাল মাঠে হাওয়া চলাচলের জন্য পতাকা ঝুলছে, একজন ব্যক্তি হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৮ লাখ ছাড়িয়েছে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT