চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেলর-কাইটানোকে ফিরিয়ে শেষবেলায় স্বস্তির হাওয়া

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:৫৫ অপরাহ্ণ ১০, জুলাই ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সেঞ্চুরির খুব কাছে গিয়ে আবারও মেহেদী হাসান মিরাজের শিকার জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলর। হারারের ২২ গজে ধৈর্যের অনন্য নজির দেখানো টাকুদজয়নাশে কাইটানোকে ফিরিয়েছেন সাকিব আল হাসান। শেষবেলায় স্বাগতিকদের সেরা দুই ব্যাটসম্যানকে আউট করে স্বস্তি নিয়ে চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ।

সিরিজের একমাত্র টেস্টে চতুর্থ দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ১৪০ রান। জিততে পঞ্চম দিনে জিম্বাবুয়েকে করতে হবে আরও ৩৩৭ রান। আর সাকিব-মিরাজ-তাসকিনদের চাই প্রতিপক্ষের ৭ উইকেট।

জিম্বাবুয়েকে ৪৭৭ রানের বিশাল লক্ষ্য দিয়ে শুরুতেই সাফল্য পেয়ে যায় বাংলাদেশ। ১৫ রানের মাথায় মিল্টন সুম্বাকে (১১) ফিরিয়ে স্বাগতিকদের ওপেনিং জুটি ভাঙেন তাসকিন আহমেদ।

Banglabid

আরেক ওপেনার কাইটানো উইকেটে পড়ে থেকে লড়াই চালিয়ে যান। অন্যদিকে ব্যাট হাতে ঝড় তোলেন স্বাগতিক অধিনায়ক টেলর। একে পর এক বাউন্ডারিতে বাংলাদেশের বোলারদের জন্য হুমকি হয়ে ওঠেন।

কাইটানো যখন ২ রানে ব্যাট করছেন, টেলর তখন সেঞ্চুরির অপেক্ষায়। বাংলাদেশের জন্য স্বস্তির হাওয়া বইয়ে দিয়ে ব্যক্তিগত ৯২ রানে মিরাজের বলে উইকেট বিলিয়ে দেন তিনি। হন কট অ্যান্ড বোল্ড। ডানহাতি ব্যাটসম্যান খেলেন মাত্র ৭৩ বল। তার ইনিংসে ছিল ১৬টি চার।

দ্বিতীয় উইকেটে ৯৫ রানের জুটি ভাঙার পর কাইটানোও বেশিক্ষণ টিকতে পারেননি। সাকিবের ঘূর্ণিতে হন এলবিডব্লিউ। ১০২ বল খেলে করেন ৭ রান। একমাত্র বাউন্ডারিটি মারেন ৮৩তম বল মোকাবেলায়।

Reneta

ডিওন মেয়ার্স ১৮ ও নাইটওয়াচম্যান হিসেবে নামা ডোনাল্ড ত্রিপানো ৭ রানে অপরাজিত আছেন।

মুখোমুখি দেখায় এপর্যন্ত ১৭ টেস্টে দুই দলই জিতেছে সাতটি করে ম্যাচে। তিনটি ম্যাচ হয়েছে ড্র। এই টেস্ট যারা জিতবে জয়ের সংখ্যার দিক থেকে তারাই এগিয়ে যাবে।

শনিবার সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে ১ উইকেট হারিয়ে ২৮৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

চতুর্থ দিনের চা বিরতির আগে ইনিংস ঘোষণা করে দেন মুমিনুল হক। সাদমান ১১৫ ও শান্ত ১১৭ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় উইকেট জুটিতে দুজন অবিচ্ছিন্ন থেকে যোগ করেন ১৮৯ রান।

প্রথম ইনিংসে ১৯২ রানের লিডে বাংলাদেশ চালকের আসনে ছিল তৃতীয় দিনেই। চতুর্থ দিনে দারুণ ধৈর্য দেখিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন সাদমান।

দ্রুত রান তোলার দায়িত্ব কাঁধে নেয়া শান্ত পান দ্বিতীয় সেঞ্চুরির দেখা। এ বাঁহাতি তিন অঙ্ক ছোঁয়ার খানিক পরই ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

সকালে প্রথম টেস্ট ফিফটির খুব কাছে গিয়ে আউট হন সাইফ হাসান। ৯৫ বলে ৪৩ রান করে এনগ্রাবার বলে মেয়ার্সের হাতে ধরা পড়েন টাইগার ওপেনার।

আগের দিনের অবিচ্ছিন্ন ৪৫ রানের ওপেনিং জুটি দীর্ঘ হয় ৮৮ রান পর্যন্ত। তিনে নামা শান্ত ব্যাট করতে থাকেন আগ্রাসী মনোভাব নিয়ে। ১০৯ বলে ছুঁয়ে ফেলেন তিন অঙ্ক। ১১৮ বলে ১১৭ রানের ইনিংসটি সাজান পাঁচ চার ও ছয় ছক্কায়।

অন্যদিকে বেশ ধৈর্য নিয়ে ব্যাট করা সাদমান ১৯৬ বলে খেলেন ১১৫ রানের অপরাজিত ইনিংস। এ তরুণ বাঁহাতি ব্যাটসম্যান চার মারেন নয়টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টসশান্তসাদমান
শেয়ারTweetPin

সর্বশেষ

১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লক্ষ্মণন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT