চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১১:১০ পূর্বাহ্ণ ০৫, আগস্ট ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নুরুল হক নুর (৪৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে।র‍্যাবের দাবি, নিহত নুর একজন ডাকাত ছিল। এসময় ঘটনাস্থল থেকে ৫টি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বুধবার দিবাগত ভোররাতে উপজেলার দমদমিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল হক টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোছনী ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মৃত আবুল বশরের ছেলে।

Banglabid

এসময় র‍্যাবের দুই সদস্য আহত হয়। তারা হলেন, সিপিএ মো. ইয়াছিন (২৮), কনস্টেবল মো. মাহফুজুল আলম (৩০)।

র‍্যাব সুত্রে জানা যায়, কক্সবাজার র‍্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি টিম নুরুল হকের আস্তানায় অভিযানে গেলে র‍্যাবের অবস্থান টের পেয়ে ডাকাত গ্রুপের সদস্যরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‍্যাবও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে নুরুল হককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানিয়েছে, নুরুল আলম নুরু একজন চিহ্নিত ডাকাত। সে নিজের নামে একটি ডাকাত বাহিনী গড়ে তুলে রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, খুন ও মাদক কারবারসহ নানা অপরাধ সংঘটন করত। এসব অভিযোগে জড়িত থাকার অভিযোগে টেকনাফ থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকাতনিহতবন্দুকযুদ্ধরোহিঙ্গার‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT