চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০১৯
- সেমি লিড, জনপদ
A A
টেকনাফ-রোহিঙ্গা নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ জন রোহিঙ্গা নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে নিহতরা সন্ত্রাসী।

এ সময় ৪টি দেশীয় অস্ত্র ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই রোহিঙ্গাদের গুলিতে পুলিশের ৩ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।

শনিবার ভোর ৪টার দিকে টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পাশে পাহাড়ি এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

Banglabid

নিহতরা হলেন, টেকনাফ নয়াপাড়া শরণার্থী মোছনি ক্যাম্পের বি ব্লকের নুরুল আলম (২৩), এইচ ব্লকের মো. জুবাইর (২০) এবং একই ব্লকের হামিদ উল্লাহ (২০)।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, শুক্রবার রাতে টেকনাফ উপজেলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লক সংলগ্ন হাবিবের পাহাড়ে অস্ত্র উদ্ধারে গেলে রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় পুলিশের এসআই স্বপনসহ তিনজন আহত হন।

এ অবস্থায় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে ওই রোহিঙ্গা দল এবং পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এক পর্যায়ে অন্য সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। পরে গোলাগুলি শেষে ঘটনাস্থল তল্লাশি করে ৪টি দেশীয় অস্ত্র ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।

Reneta

ওসি জানান, ঘটনাস্থল থেকে অস্ত্র-বুলেটসহ উদ্ধার করে গুলিবিদ্ধদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার নেয়ার পথেই মারা যায় তারা। তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেকনাফটেকনাফে বন্দুকযুদ্ধরোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাচসাস চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা

পরবর্তী

‘মারামারি’র পর বদলে গেছেন স্টোকস!

পরবর্তী

‘মারামারি’র পর বদলে গেছেন স্টোকস!

জাতীয় পার্টির রাজনৈতিক লীলাখেলা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT