চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টুইটারকে ১২০০ অ্যাকাউন্ট বন্ধ করতে বলল ভারত সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A
ট্রাকের মিছিলে ভারতের কৃষকদের সমর্থনে বিভিন্ন পতাকা ও ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

অশান্তি ছড়াতে পারে এমন প্রায় ১২০০ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য টুইটারকে চিঠি পাঠিয়েছে ভারত সরকার। তিনদিন আগে সরকারের পক্ষ থেকে ১১৭৮ অ্যাকাউন্ট বন্ধ করার তালিকা দেওয়া হয় টুইটারকে। এর আগে একটি ‘উস্কানিমূলক’ হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য ২৫৭টি অ্যাকাউন্ট বন্ধ করতে বলেছিল তারা। সাময়িক ভাবে সেই সিদ্ধান্ত মেনে নিলেও তারপরে সেই অ্যাকাউন্টগুলিকে আনব্লক করার সিদ্ধান্ত নেয় টুইটার। যা নিয়ে ইতিমধ্যেই টুইটারের সঙ্গে ভারত সরকারের সংঘাত চলছে।

হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

হিন্দুস্থান টাইমস সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তিনদিন আগে সরকারের পক্ষ থেকে ১১৭৮ অ্যাকাউন্ট বন্ধ করার তালিকা দেওয়া হয় টুইটারকে। এখনও তারা সেই কাজ করেছে কিনা জানা যায় নি। হিন্দুস্তান টাইমস প্রতিক্রিয়া চাইলেও ভারতীয় টুইটার কর্তৃপক্ষের কাছ থেকে কিছু বলা হয়নি। সরকারি সূত্রে বলা হয়েছে, চিহ্নিত অ্যাকাউন্টগুলির মধ্যে বেশ কিছু বট, অন্যগুলি ভিন দেশীদের নির্দেশে চলছে। অনেক অ্যাকাউন্টই খলিস্তানি সমর্থকদের বা পাকিস্তানিরা চালাচ্ছে বিদেশ থেকে বলে নিরাপত্তা সংস্থাগুলি চিহ্নিত করেছে বলে তাদের দাবি। এছাড়াও অনেক বট অ্যাকাউন্ট করছে যারা কপি পেস্ট করে কৃষি আন্দোলন সম্বন্ধীয় ভুল তথ্য ছড়াচ্ছে বলে সরকারি কর্তাদের দাবি।

ভারতের আইটি আইনের ৬৯ (এ) ধারায় নির্দেশিকা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষার কারণ দর্শিয়ে। এর আগে কৃষক গণহত্যার অভিযোগ সম্পর্কিত টুইট করা অ্যাকাউন্ট ডিলিট না করার জন্য সরকারের রোষের মুখে পড়ে টুইটার। কেন্দ্র বলে যে টুইটারের কোনও অধিকার নিজের মতো আইনের ব্যাখ্যা করার।

ভারতীয় কৃষক আন্দোলন সম্পর্কিত বিভিন্ন আন্তর্জাতিক সেলিব্রিটির টুইট লাইক করেছেন সংস্থার সিইও জ্যাক ডর্সি। তাই ভারত সরকারের কথা যেভাবে অমান্য করছে টুইটার, সেই নিয়ে উঠছে প্রশ্ন। সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতেও যায়নি তারা। এরমধ্যেই টুইটার ইন্ডিয়ার পলিসি হেড মহিমা কৌল পদত্যাগ করেছেন। সব মিলিয়ে উঠছে নানান প্রশ্ন।

ট্যাগ: টুইটারভারত কৃষক আন্দোলনভারতীয় কৃষক আন্দোলন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেন্সর বোর্ডে প্রশংশিত ‘দি আনওয়ান্টেড টুইন’

পরবর্তী

চড়া দামে ‘কেজিএফ ২’ এর বিদেশি সত্ত্ব বিক্রি

পরবর্তী
বলিউড সিনেমা কেজিএফ ২ এর পোস্টার, প্রধান চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চড়া দামে ‘কেজিএফ ২’ এর বিদেশি সত্ত্ব বিক্রি

বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুর টেস্টে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ

সর্বশেষ

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

হাওরে পতিত জমিতে আউশ, বাড়ছে সম্ভাবনা

আগস্ট ২৫, ২০২৬

সমর্থকদের উপর পুলিশের ‘বল প্রয়োগের’ নিন্দা জানিয়েছে বার্সা

আগস্ট ২৫, ২০২৬

৩২ বছর পর ফুটবলে বড় একটি রেকর্ড ভাঙল মালয়েশিয়ার এক ক্লাব

আগস্ট ২৫, ২০২৬

নেপালে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT