চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি সিরিজের ফলাফল হবে ২-১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজ স্বাগতিক ভারতের জন্য কঠিন হবে এবং তিন ম্যাচের সিরিজের ফলাফল হবে ২-১! তো কে জিতবে সিরিজ? ভারত! তবে জয়ের জন্য বাংলাদেশেরও এটা ভালো একটা সুযোগ। কথাগুলো বলেছেন দেশটির সাবেক তারকা ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ।

শক্তির বিচারে ভারত অনেক এগিয়ে, তার উপর তাদের ঘরের মাঠে খেলা। এরপরও কেন ভারতের জন্য সিরিজটি কঠিন হবে? লক্ষ্মণের কথায়, একে ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি এই সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন, তাই মিডলঅর্ডারে অভিজ্ঞ ব্যাটসম্যানের অভাব। দুই, বাংলাদেশের শক্তিশালী দল। সাকিব আল হাসান না থাকলেও বাংলাদেশকে কম শক্তিশালী মনে হচ্ছে না লক্ষ্মণের।

স্টার স্পোর্টসের ‘দ্য গেম প্ল্যান শো’ অনুষ্ঠানে লক্ষ্মণ বলেন, ‘বাংলাদেশ যেহেতু শক্তিশালী দল নিয়ে সফর করছে, তাই স্বাগতিক দলের জন্য এটা কঠিন সিরিজ হবে। তবে আমি মনে করি, সিরিজ ভারতের পক্ষে যাবে এবং ফলাফল হবে ২-১।’

Banglabid

ভারত কেনো সিরিজ জিতবে সেটাও বলেছেন লক্ষ্মণ, ‘রোহিত ও লোকেশ রাহুল এখন ফর্মেই রয়েছেন, ধাওয়ান নিজেকে আবার সেট করার দিকে তাকিয়ে। ফলে সিরিজ জয়ের জন্য আমি ভারতীয় ব্যাটিং শক্তিকেই সমর্থন করছি।’

৪৪ বছরের অভিজ্ঞ এ তারকার আরও বিশ্বাস, আসন্ন সিরিজটি বাংলাদেশের জন্য সেরা সুযোগ। কারণ টাইগারদের দুর্দান্ত ব্যাটিং গভীরতা রয়েছে। তাই ভারতকে তাদেরই মাটিতে হারিয়ে দিতে পারেন মুশফিক-মাহমুদউল্লাহরা।

লক্ষ্মণ বলেন, ‘ব্যাটিং লাইনআপের গভীরতা থাকার কারণেই বলছি বাংলাদেশ দল ভারতকে তাদের নিজের মাটিতেই হারানোর এটি সেরা সুযোগ।’

Reneta

সিরিজে বাংলাদেশের বোলিং বিভাগের চাপ মোস্তাফিজুর রহমানের উপরই বেশি পড়বে বলে মনে করছেন লক্ষ্মণ। মূল দায়িত্বটাও ফিজকে নিতে হবে। দলে স্পিন বোলারের তুলনায় পেস বোলিং লাইনআপ অনভিজ্ঞ বলেই এমনটা মনে হচ্ছে তার।

আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদে মোস্তাফিজের এ মেন্টর বলেন, ‘মোস্তাফিজুরকে নতুন বলে প্রথমে নতুন উইকেটে মূল ভূমিকা পালন করতে হবে, যেহেতু বিরাট কোহলি ছাড়াও ভারতীয় দলে আরও ভালো ব্যাটসম্যান রয়েছেন।’

বাংলাদেশ-ভারতের প্রথম টি-টুয়েন্টি ম্যাচ হবে ৩ নভেম্বর, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। তিন ম্যাচ সিরিজের পরের দুই লড়াই ৭ নভেম্বর, রাজকোটে এবং ১০ নভেম্বর, নাগপুরে।

টি-টুয়েন্টি সিরিজের পর শুরু হবে দুদলের মধ্যকার দুই টেস্টের সিরিজ। যার প্রথমটি হবে ইন্দোরে এবং দিন-রাতের দ্বিতীয়টি কলকাতায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিআরইই যৌথ মহড়া ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত হতে সাহায্য করে: মিলার

পরবর্তী

চট্টগ্রামকে কাঁদিয়ে শিরোপা নিয়ে গেল তেরেঙ্গানু

পরবর্তী

চট্টগ্রামকে কাঁদিয়ে শিরোপা নিয়ে গেল তেরেঙ্গানু

শরীর বিচ্ছিন্ন আধুনিক মানুষ

সর্বশেষ

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬

দেশকে গতিশীল রাষ্ট্রে পরিণত করতে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রত্যয়

আগস্ট ২২, ২০২৬

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT