চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টির কাছে হেরে যাচ্ছে ওয়ানডে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সম্প্রতি একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০১৯ ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ এখন পর্যন্ত সবচেয়ে বেশি দেখা বিশ্বকাপ। বিশ্ব আসরের সাফল্যের পর সংস্থাটি যখন মাথা উঁচু করে রাখছে, ঠিক তখনই বিদ্রূপের বিষয় হচ্ছে, আন্তর্জাতিক (ওয়ানডে) ফরম্যাটটি পছন্দের ফরম্যাট হিসাবে দ্রুতই গুরুত্ব হারিয়ে চলেছে।

২০২২ সাল পর্যন্ত আইসিসি প্রকাশিত ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) বলছে, এই সময়ে কোনো দ্বিপক্ষীয় সিরিজেই তিনটির বেশি ওয়ানডে হবে না। কিন্তু এই সময়ে টি-টুয়েন্টির সংখ্যা বেড়েছে।

সময়টাতে এমনও সিরিজ রয়েছে যেখানে পরের তিন বছরে ওয়ানডের সংখ্যা কত হবে সেটা ঠিকই করা হয়নি। কিন্তু কিছু সিরিজে অভূতপূর্বভাবে পাঁচটি পর্যন্ত টি-টুয়েন্টি ম্যাচ রয়েছে। স্পষ্টতই সীমিত ওভারের ফরম্যাট হিসাবে টি-টুয়েন্টি প্রাধান্য হয়ে উঠছে।

আইসিসির একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছে, ‘দ্বিপাক্ষিক সিরিজগুলো অংশগ্রহণকারী দুটি বোর্ড দ্বারা সম্পূর্ণরূপে সংগঠিত হয়। আইসিসি কম ওয়ানডে খেলার মতো কোনো নির্দেশনা দেয়নি। তবে হ্যাঁ, টি-টুয়েন্টি ক্রিকেট প্রোমোটের জন্য আলোচনা হয়েছে।’

আইসিসির সূত্র অনুযায়ী, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যদিয়ে টেস্ট ক্রিকেট পুনরুদ্ধার এবং টি-টুয়েন্টির মাধ্যমে খেলাটির বিশ্বায়নের বিষয়ে অগ্রাধিকার স্পষ্ট। টি-টুয়েন্টির বিরাট উত্থানের কারণে আইসিসিকে ২০২১ সালের ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি’র পরিবর্তে ২০২০’র অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় নির্ধারিত টি-টুয়েন্টি বিশ্বকাপের পর ভারতে আরও একটি টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।

টি-টুয়েন্টি ক্রিকেট প্রমোটে কিছুদিন ধরেই আইসিসি বেশ আগ্রাসী। সংস্থাটি বিশ্বজুড়ে খেলাটি ছড়িয়ে দেয়ার জন্য পছন্দের বাহন হিসাবে টি-টুয়েন্টিকে চিহ্নিত করেছে।

আইসিসির ওই সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানায়, ‘আমরা ২০২৩ বিশ্বকাপের এক বছর আগে ওয়ানডে ফরম্যাটের পুনরুত্থান দেখতে পাচ্ছি। আইসিসি দ্বিপক্ষীয় সিরিজগুলোতে হস্তক্ষেপ করে না, তবে বৈশ্বিক ইভেন্টগুলোতে যোগ্যতা অর্জনের কোয়ালিফাইংয়ে আইসিসি ফরম্যাটের জন্য সর্বনিম্ন ম্যাচের কিছু পরামর্শ দেয়।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য অভিন্নতার চ্যালেঞ্জ
ওয়ানডেতে না হলেও আইসিসি এখনো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাট বাছাইয়ের পদক্ষেপ নিয়ে আসছে।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার দাবি, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেম এবং প্রতিটি দলের খেলা ম্যাচের সংখ্যা সম্পর্কে বেশ কয়েকটি ইস্যু উত্থাপিত হয়েছে। মানুষ অ্যাশেজ এবং ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজে দেয়া পয়েন্ট ভাগাভাগিতে বৈষম্যর কথা তুলেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ঘোষণার আগে এফটিপি তৈরি করা হয়েছিল। তবে আইসিসি যথাসম্ভব অভিন্নতা আনার চেষ্টা করেছে। পরবর্তী এফটিপি চূড়ান্ত হয়ে গেলে, সমতা আনার বিষয়ে ঐক্যমত্য পৌঁছানো যেতে পারে।’

ট্যাগ: আইসিসিওয়ানডেটি-টুয়েন্টিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুক্রবার থেকে নারায়ণগঞ্জে চালু হচ্ছে আধুনিক প্রেক্ষাগৃহ

পরবর্তী

দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সতর্ক সংকেত

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সতর্ক সংকেত

ত্রিশ লাখ ছাড়িয়ে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT