চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি২০তেও বাঘের গর্জন

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৮:১৫ পূর্বাহ্ণ ১৩, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

অধিনায়ক মাশরাফির অলরাউন্ড নৈপূণ্যে ৪ উইকেটের জয় পেয়েছে টাইগাররা। তামিম ইকবালের ৩১ এবং শেষ দিকে মাহমুদউল্লাহর ২২ ও মাশরাফির ১৫ রানের ওপর ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি২০ ম্যাচে এই জয়। এই জয়ে দুই ম্যাচ টি২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশ।

মাশরাফির দৃষ্টিনন্দন ছয়ের মারে জয় আসলেও ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই এনামুল হকের উইকেট হারিয়ে কিছুটা চাপের পড়ে টাইগাররা।

স্কোর বোর্ডে ৬ রান যোগ হতেই টিনাশে পানিয়াঙ্গারার বলে রান আউট হয়ে ফিরে যান এনামুল। এনামুলের বিদায়ে তামিমের সঙ্গী হয়েছেন সাব্বির রহমান। সাব্বির ও তামিম স্কোর বোর্ডে যোগ করেন ৩৯ রান।

Banglabid

এরপরই বিদায় নেন সাব্বির। টেন্ডাই চিসারোর বলে আরভিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফেরার আগে ১৬ বলে তিনি সংগ্রহ করেন ১৮ রান। এর ৯ রানের ব্যবধানে মুশফিক ফিরে গেলে তামিমের সঙ্গী হন নাসির।

মুশফিক ২ রান করে ক্রিমারের বলে সিকান্দর রাজার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। দলীয় স্কোর তখন ৫৪। তবে দলীয় ৭৯ রানে মাত্র ১ রানের ব্যবধানে নাসির ও তামিম বিদায় নিলে আবারও চাপে পড়ে বাংলাদেশ।

তবে শেষ দিকে মাহমুদউল্লাহ এবং লিটন দাসের ব্যাটে জয় নিশ্চিত হয় টাইগারদের। মাশরাফি ১৫ রানে অপরাজিত থাকেন। সর্বোচ্চ ৩১ রান আসে তামিম ইকবালের ব্যাট থেকে।

Reneta

এর আগে, শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে থাকা জিম্বাবুয়ে ওয়ালারের লড়াকু ৬৮ রানের ইনিংসে টাইগারদের সামনে ১৩২ রানের টার্গেট দেয় সফরকারীরা।

অবশ্য, প্রথম তিন ওভারের মধ্যে তিন উইকেট তুলেনিয়ে সফরকারীদের চাপে ফেলে দেয় টিম টাইগার্স।

জিম্বাবুয়ের পক্ষে বুক চিতিয়ে লড়ে যাওয়া ওয়ালার করেন ৬৮ রান। ৩১ বল থেকে ৬৮ রানের ইনিংসটি ছিলো ৪টি চার ও ৬টি ছয়ে সাজানো। ১৮ ওভারের শেষ বলে নাসিরের হাতে ক্যাচ দিয়ে মুস্তাফিজের শিকার হয়ে ফেরেন তিনি।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের চার বল বাকি থাকতেই ১৩১ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।

টাইগারদের পক্ষে দু’টি করে উইকেট নেন মাশরাফি, আল আমিন ও জুবায়ের।
প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ৩১ বলে ৬৮ রান করা ম্যালকম ওয়ালার এবং রবি দেশসেরা খেলোয়াড় নির্বাচিত হন শুরুতে দুই উইকেট নেওয়া ও ব্যাটিংয়ে ১২ বলে ১ চার ১ ছয়ে ১৫ রান করা মাশরাফি বিন মর্তুজা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত ‘জিহাদি জন’!

পরবর্তী

তামিল নাড়ুতে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৫৫ জনের মৃত্যু

পরবর্তী

তামিল নাড়ুতে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৫৫ জনের মৃত্যু

বিএনপিকে কাউন্সিল করতে দিচ্ছে না সরকার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT