চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈশ্বিক শৃঙ্খলা ওলটপালট করে দিচ্ছে চীন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ১৯, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দেয়া বুধবারের ভাষণের প্রসঙ্গে বলেছেন, তিনি বৈশ্বিক শৃঙ্খলা ওলটপালট করে দিচ্ছেন, প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব ক্ষুণ্ন করছেন। চীনের প্রেসিডেন্টকে তিরস্কার করে টিলারসন বলেছেন, তিনি একজন দায়িত্বহীন বিশ্বনেতা যিনি ‘আক্রমণাত্মক’ অর্থনৈতিক নীতিমালাই বেশি বেছে নেন।

ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ-এর অনুষ্ঠানে দেয়া বক্তব্যে টিলারসন বলেন, ভারতের পাশাপাশি চীন বেড়ে উঠলেও ভারতের তুলনায় অনেক কম দায়িত্বশীলতা দেখিয়েছে। বিভিন্ন সময় দেশটি আন্তর্জাতিক আইন আইনভিত্তিক শৃঙ্খলাকে তুচ্ছজ্ঞান করেছে।

‘দক্ষিণ চীন সাগরে চীনের উস্কানিমূলক কর্মকাণ্ড সরাসরিই সেসব আন্তর্জাতিক আইন ও নীতিমালাকে চ্যালেঞ্জ করে যেগুলোর ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও ভারত উভয়ই কাজ করে আসছে,’ বলেন টিলারসন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায়। কিন্তু দেশটি আন্তর্জাতিক আইনভিত্তিক বৈশ্বিক শৃঙ্খলার প্রতি চীনের চ্যালেঞ্জের সামনে মাথা নত করবে না। চীন তার প্রতিবেশী দেশসমূহের সার্বভৌমত্ব খর্ব করলে বা যুক্তরাষ্ট্র ও তার বন্ধু দেশগুলোর জন্য অসুবিধা সৃষ্টি করলে সেটাও মেনে নেবে না আমেরিকা।চীন-যুক্তরাষ্ট্র-শি জিনপিং

বুধবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেসে জিনপিং বলেন, চীন একটি ‘নব যুগে’ প্রবেশ করেছে, যেখানে তার বিশ্বমঞ্চে কেন্দ্রীয় চরিত্র নেয়া উচিত। চীনা সমাজতন্ত্রের অধীনে তাদের দ্রুত অগ্রগতি অন্যান্য দেশকে নতুন পথের দিশা দিয়েছে।

তিনি বলেন, ‘চীন এখন বিশ্বের বড় শক্তি হয়ে উঠেছে এবং মানবজাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কমিউনিস্ট শাসনের অধীনে প্রবৃদ্ধির চীনা মডেল বিকশিত হয়েছে এবং অন্যান্য উন্নয়নশীল দেশকে নতুন পথ দেখিয়েছে। এখন আমাদের জন্য বিশ্ব মঞ্চে কেন্দ্রীয় চরিত্র নেয়া এবং মানবজাতির জন্য বড় ভূমিকা রাখার সময়।’

এই সম্মেলনেই ঠিক হবে পরবর্তী মেয়াদে চীনের নেতৃত্ব কে দেবেন। ২০১২ সালে কমিউনিস্ট পার্টির নেতা হয়েছিলেন শি জিনপিং।

ট্যাগ: চীনচীন-যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পেপ্যাল সেবা সর্ম্পকে যা বললেন জুনায়েদ আহমেদ পলক

পরবর্তী

‘নিশ্চুপ’ কোহলিকে নিয়ে ‘ট্রল’

পরবর্তী

‘নিশ্চুপ’ কোহলিকে নিয়ে ‘ট্রল’

ফাইল ফটো

দুর্নীতির দুই মামলায় জামিন পেলেন খালেদা জিয়া

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT