চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিয়া পাখি উদ্ধারে গিয়ে স্বেচ্ছাসেবীর মৃত্যু: ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১:০৩ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২৪
- সেমি লিড, আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

টিয়া পাখি উদ্ধারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া স্বেচ্ছাসেবী তাশফিয়ান আতিফের পরিবারকে পর্যন্ত ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সেই সাথে যথাযথ প্রশিক্ষণ ছাড়া কোন ‘অ্যানিমেল রেসকিউ’ প্রতিষ্ঠান যাতে কাজ করতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশের আইজি’র প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।

নিহত উদ্ধারকর্মী আতিফের মা তানজিনা রহমান টুম্পার করা এক রিটের শুনানি শেষে বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও মোহাম্মদ আতাবুল্লা’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুম। আর রাষ্ট্র পক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

Banglabid

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিদ্যুতের তারে আটকে পড়া টিয়া পাখি উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ‘রবিনহুড দ্যা অ্যানিমেল রেসকিউ সোসাইটি’র সদস্য তাশফিয়ান আতিফ চিকিৎসাধীন অবস্থায় গত ২২ ডিসেম্বর মারা যান। আতিফকে দগ্ধ অবস্থায় প্রথমে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরবর্তী শুক্রবার মধ্যরাতে সে মারা যান। আগেরদিন সন্ধ্যা ৬টার দিকে কেরানীগঞ্জের হাসনাবাদ ইনসাফ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউ সোসাইটির প্রধান আফজাল খান গণমাধ্যমকে জানান, তাদের অফিস খিলগাঁওয়ে। তারা বিপদে পড়া পশুপাখি উদ্ধারের কাজ করেন। তারা মুঠোফোনে খবর পান যে, হাসনাবাদ এলাকায় বিদ্যুতের খুঁটিতে ঘুড়ির সুতায় একটি টিয়া পাখি আটকে আছে। এরপর তাদের ৫-৬ জনের একটি দল ঘটনাস্থলে যায় পাখিটি উদ্ধারে। ঘটনাস্থলে একটি তিনতলা বাড়ির ছাদে ওঠেন উদ্ধারকারীরা। আতিফ তার হাতে থাকা লাঠি দিয়ে পাখিটি উদ্ধার করতে যায়। তবে লাঠিটি বিদ্যুতের তারে লাগার সঙ্গে সঙ্গে আগুন জলে ওঠে। এতে তিনজন বিদ্যুতায়িত হন। দ্রুত তাদের বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

অন্যদিকে আতিফের বাবা মো. নাজমুল হোসেন সেদিন গণমাধ্যমকে জানান, তাদের বাসা লালবাগে। ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন আতিফ। পশুপাখির প্রতি ভালোবাসা থেকেই লেখাপড়ার পাশাপাশি এই কাজে যুক্ত ছিলেন আতিফ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিয়া পাখিহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিয়ে করলেন বোন, প্রিয়াঙ্কা কোথায়?

পরবর্তী

ব্র্যাক ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সমঝোতা স্মারক

পরবর্তী
ব্র্যাক ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাক ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সমঝোতা স্মারক

অস্কার মঞ্চে আল পাচিনো ক্ষমা চাচ্ছেন, ছবি তোলা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কারের মঞ্চে ভুল, ক্ষমা চাইলেন আল পাচিনো

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT