চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিনা রাসেলের কণ্ঠে ওয়ারফেইজের গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৫ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৯
বিনোদন
A A

দেশের জনপ্রিয় রক ব্যান্ডদল ওয়ারফেইজ-এর জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম ‘যখন’। বাবনার কথা-সুর-কণ্ঠের এই গানটির মাধ্যমে এক প্রেমিক তার প্রেমিকার প্রতি ব্যাকুলতার কথা তুলে ধরেছেন। প্রেমিকের একতরফা সেই আকুলতার যেন এবার প্রত্যুত্তর এলো একইভাবে। কারণ, গানটি নতুন করে গেয়েছেন সংগীতশিল্পী টিনা রাসেল।

নতুন সংগীতায়োজন করেছেন সচি শামস্। গানের কথার মতোই সিলেটের সবুজ প্রকৃতির মাঝে হয়েছে এর দৃশ্যধারণ।

গানটি প্রসঙ্গে শিল্পী টিনা রাসেল বলেন, ‘এটি আমার অনেক পছন্দের একটি গান। কতোটা গাইতে পেরেছি, সেটার বিচার শ্রোতারাই করবেন। গত জন্মদিনে (১৮ এপ্রিল) সিলেটের নয়নাভিরাম প্রকৃতিঘেরা একটি রিসোর্টে এটির দৃশ্যধারণ করেছিলাম। গানের জন্য এমন একটি পরিবেশ খুব দরকার ছিল।’

Banglabid

এর আগেও বেশ ক’টি গানের কাভার করেছেন এই তরুণ শিল্পী। এরমধ্যে উল্লেখযোগ্য তরুণ মুন্সীর ‘চলে যদি যাবি স্বার্থপর’, সন্ধ্যা মুখোপাধ্যায়ের ‘খোলা আকাশ’ প্রভৃতি। সেই ধারাবাহিকতায় এবার গাইলেন ওয়ারফেইজের গান ‘যখন’।

মাঝে প্রকাশ পায় টিনা রাসেলের গাওয়া ‘তুমি কাছে থেকেও দূরে’ শিরোনামের মৌলিক গান। সবক’টি গান অবমুক্ত করা হয় শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে। ভিডিওগুলো নির্মাণ করেছে ‘জুটি’ প্রোডাকশন।

টিনা জানান, মৌলিকের পাশাপাশি নিয়মিতই কাভার গান তিনি করবেন। আর এজন্য মূল শিল্পীর অনুমতি নিয়ে সুর ও কথা ঠিক রেখে এটি করে যেতে চান তিনি। মূলত প্রিয় গানের প্রতি ভালোবাসা থেকেই এমন উদ্যোগ তার।

Reneta

‌‘যখন’ গানটির ইউটিউব লিংক:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ারফেইজটিনা রাসেলশিরোনাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ নিয়ে ‘পাঠাও চালক’সহ গ্রেপ্তার ৩

পরবর্তী

বিজিএমইএ’তে ছাঁটাই আতঙ্ক

পরবর্তী
বিজিএমইএ-প্রধানমন্ত্রী

বিজিএমইএ’তে ছাঁটাই আতঙ্ক

বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রসহ নিহত ৩, নিখোঁজ ১

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT