চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাভেলা হত্যার কারণ অনুসন্ধানে ইতালীয় গোয়েন্দা নেটওয়ার্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৪ পূর্বাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশ পুলিশ এবং গোয়েন্দা বিভাগের তদন্তের পাশাপাশি সিজার টাভেলা হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে নিজস্ব গোয়েন্দা নেটওয়ার্কে কাজ শুরু করেছে ইতালি। জঙ্গি সংগঠন অাইএস ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করলেও তা নিজস্ব নেটওয়ার্কে নিশ্চিত হতে চায় ইতালির গোয়েন্দা সংস্থা। আইএস হলে কেনো সিজার টাভেলা টার্গেট হলেন আর আইএস না হলে কারা কেনো একজন ইতালীয়কে হত্যা করলো তা খুঁজে দেখার কাজ শুরু করেছে তারা।

ইতালীয় গণমাধ্যমের সংবাদের ইংরেজি অনুবাদ দেখাচ্ছে, বাংলাদেশে তাদের দেশের একজন উন্নয়ন কর্মীর হত্যাকাণ্ডের খবর ইতালীয়দের কাছে অনেকটা বিস্ময় হিসেবে মনে হচ্ছে। নিহত হওয়ার আগে কেউই টাভেলাকে না চিনলেও এখন ইতালিতে তিনি এখন আলোচিত নাম।

শোকের পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান এবং দোষীরা আসলে বিচারের মুখোমুখি হচ্ছে কিনা তা নিয়ে তাদের মধ্যে গভীর আগ্রহ দেখা দিয়েছে। ইতালির গণমাধ্যমে সিজার টাভেলা হত্যাকাণ্ডের খবরের পাশাপাশি নানারকম বিশ্লেষণও প্রকাশ করা হচ্ছে।

Banglabid

তদন্ত শেষ হওয়ার অপেক্ষায় ইতালীয় দূতাবাস
তবে ঢাকায় ইতালি দূতাবাস এ বিষয়ে এখন পর্যন্ত শুধু শোক প্রকাশের পাশাপাশি ঢাকায় বাস করা ইতালীয়দের চলাফেরাসহ বিভিন্ন বিষয়ে সতর্ক করেছে।

কূটনৈতিক এলাকায় তার নিহত হওয়ার খবর জানিয়ে দূতাবাস বলেছে, বিষয়টি এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের তদন্তের মধ্যে আছে।

পাশাপাশি ইতালির নাগরিকদের কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে তাও বলা হয়েছে।

Reneta

তদন্ত শেষ হওয়ার অপেক্ষায় টাভেলার অফিস
নেদারল্যান্ডসভিত্তিক যে ইন্টারচার্চ কোঅপারেশন অর্গানাইজেশন (আইসিসিও)-এ টাভেলা প্রোগ্রাম ম্যানেজার ছিলেন সেই সংগঠন তাকে একজন কঠোর পরিশ্রমী এবং মানুষের জন্য সবসময় সহায়তার হাত বাড়িয়ে দেওয়া এক মানুষ হিসেবে উল্লেখ করেছে।

‘ঢাকায় কান্ট্রি অফিসে তার টিম সদস্য এবং সারাদেশে ফিল্ড অফিসগুলোতে তিনি অত্যন্ত সম্মানিত মানুষ ছিলেন,’ উল্লেখ করে উন্নয়ন সংস্থাটি তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছে: চলে যাওয়া মানুষটির প্রতি সম্মান জানিয়ে এ মুহূর্তে অামরা আর কোনো মন্তব্য না করে কর্তৃপক্ষীয় যে তদন্ত শুরু হয়েছে তা চলতে দেওয়ার পক্ষে।

ইতালীয় গণমাধ্যম জানাচ্ছে, টাভেলা বিবাহিত ছিলেন এবং ওই দম্পতির একটি কন্যা সন্তান আছে। দরিদ্র মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে অগ্রবর্তী এক মানুষ ছিলেন সিজার টাভেলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিদেশী নিহত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুজাহিদ ও সাকা চৌধুরীর আপিলের চূড়ান্ত রায় প্রকাশ

পরবর্তী

রোনালদোর বর্ণিল জীবন-ক্যারিয়ার নিয়ে সিনেমা (ভিডিও)

পরবর্তী

রোনালদোর বর্ণিল জীবন-ক্যারিয়ার নিয়ে সিনেমা (ভিডিও)

গরুর মাংস খাওয়ার গুজবে পিটিয়ে হত্যা

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT