চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা জয়ে ওয়ানডে সিরিজ বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২৪
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ম্যাচ হাতে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। শনিবার মিরপুরে আইরিশদের ৫ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ফের ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক পিংকি। পরে অধিনায়ক জ্যোতির ক্যামিওতে ১৯৪ রানের লক্ষ্যে সহজেই পৌঁছে যায় টিম টাইগ্রেস।

প্রথম ওয়ানডেতে ১৫৪ রানে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও এলো অনায়াস জয়। তাতে মঙ্গলবার হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে নামবে স্বাগতিকরা।

দুইশর কাছাকাছি লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ১৪ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন মুর্শিদা খাতুন। আগের ম্যাচে ৯৬ রানের অসাধারণ ইনিংস খেলা শারমিন আক্তার সুপ্তা আবারও উপহার দিয়েছেন ভালো একটা ইনিংস। অন্যদিকে ফারজানা আগলে রেখেছেন আরেক প্রান্ত।

Banglabid

দ্বিতীয় উইকেটে ৮৫ রানের জুটি গড়ে পথটা সহজ করে দেন। সুপ্তা ৬৩ বলে ৪৩ রান করে আউট হন। ফারজানা ৮৯ বলে ফিফটি স্পর্শ করে আউট হন। সোবহানা মোস্তারি ১৬ রান করে আউট হন।

দ্রুত ৩ উইকেট হারানোর পর কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। আগ্রাসী ব্যাটিং করে চাপ দূরে সরিয়ে দেন অধিনায়ক। জ্যোতি ৩৯ বলে ৪০ রানের ইনিংস খেলে আউট হন জয় থেকে দলকে অল্প দূরত্বে রেখে।

২৯ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলে জয়ের ঘরে বাংলাদেশকে নিয়ে যান স্বর্ণা আক্তার। ৪৩.৫ ওভারেই জয়ের নাগাল পায় স্বাগতিকরা। আরও একটি অনায়াস জয়ের দিনে রয়ে যায় ৩৭ বল। হারাতে হয় ৫ উইকেট।

Reneta

প্রথম ওয়ানডেতে একশর আগেই গুটিয়ে যাওয়া আয়ারল্যান্ডের মেয়েরা দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায়। টসে জিতে ব্যাটিংয়ে নেমে এমি হান্টারের ফিফটিতে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলেছে আইরিশরা।

শের-ই-বাংলা স্টেডিয়ামে ইনিংসের চতুর্থ ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। সফরকারী দলের অধিনায়ক গ্যাবি লুইসকে (১২ বলে ২ রান) সাজঘরে পাঠান অফস্পিনার সুলতানা খাতুন। দলীয় ৩৫ রানে সারা ফোর্বসকে ফেরান বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ৩৪ বলে দুটি চারে ১৩ রানে এলবিডব্লিউ হন তিনি।

এরপর বড় জুটি গড়ে তোলে আয়ারল্যান্ড। অরলা প্রেন্ডারগাস্টকে নিয়ে লড়ে যান হান্টার। রান আউটে ভাঙে ৯১ রানের তৃতীয় উইকেট জুটি। অরলা ৭২ বলে ৩৭ রানের পথে মারেন দুটি বাউন্ডারি।

৮৮ বলে ৮টি চারে ৬৮ রান করা হান্টারকে এলবিডব্লিউর ফাদে ফেলেন স্বর্ণা আক্তার। অভিজ্ঞ ব্যাটার লরা দিলানি ৫০ বলে ৩৩ রানের ইনিংস খেলে রাখেন অবদান। উনা রেয়মন্ড ১৮ বলে ২১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে নিয়ে যান দুইশর কাছে।

সুলতানা ১০ ওভারে ৩২ রানে দুটি উইকেট নেন। নাহিদাও দেন ১০ ওভারে ৩২ রান। উইকেট নেন একটি। স্বর্ণা ৪ ওভারে ৬ রানে নেন একটি উইকেট।

সিরিজ জয়ের মিশনে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। একমাত্র পেসার মারুফা আক্তার উইকেট পাননি। ৭ ওভারে খরচ করেন ৩৮ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে সিরিজবাংলাদেশ-আয়ারল্যান্ডমেয়েদের ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারাল বাংলাদেশ

পরবর্তী

হাসপাতালে আসাদুজ্জামান নূরের ওপর হামলা

পরবর্তী
আসাদুজ্জামান নূর হাসপাতালে চিকিৎসাধীন, ছবি তোলা হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে আসাদুজ্জামান নূরের ওপর হামলা

বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা মাঠে মুখোমুখি, বন্ধুত্বপূর্ণ পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ওপর ক্ষোভ ঝাড়লেন কামরান

সর্বশেষ

খেলাপি ঋণ আদায়ে নতুন নীতিমালায় কী আছে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবার সিআইসির মহাপরিচালক নারী কর্মকর্তা

আগস্ট ২১, ২০২৬

বৈধ পণ্যের আড়ালে ৭৫৩ কোটি টাকার মাদক, দায় কার?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কঠোর নিরাপত্তায় কারাগার থেকে হাসপাতালে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

ছুটির দিনে বাচ্চাদের সঙ্গে দেখতে পারেন যে ১০ ইংরেজি সিনেমা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT