চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টানা খেলার মধ্যে রাখলে মেয়েরা আরও সাফল্য আনবে’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:৩৫ অপরাহ্ণ ০৯, জুন ২০১৮
স্পোর্টস
A A

টানা ম্যাচ খেলতে না পারার আক্ষেপ কমতেই সাফল্যের পথে হাঁটতে শুরু করেছেন সালমা-সানজিদা-রুমানারা। দলের ব্যাটিং যেখানে ছিল চিন্তার কারণ সেটিই এখন বড় শক্তি। এশিয়া কাপে ভয়ডরহীন ক্রিকেট খেলে শিরোপার পথে এগিয়ে যাওয়া দলটিকে টানা খেলার মধ্যে রাখতে পারলে ভবিষ্যতেও আনন্দের উপলক্ষ আসবে বলে মনে করেন একসময় বাংলাদেশ দলের হয়ে খেলা সাথিরা জাকির জেসি।

জেসি শুধু একজন ক্রিকেটারই নন, একইসঙ্গে ধারাভাষ্যকার ও সংগঠক। ক্রিকেটের বিভিন্ন অলিগলিতে হেঁটে হয়ে উঠেছেন বিশেষজ্ঞদের একজন। তার মতে, টানা খেলার মধ্যে থাকার ছন্দ ও অভিজ্ঞতার প্রতিফলন সালমা-রুমানাদের মধ্যে দেখা যাচ্ছে এবারের এশিয়া কাপে।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে জেসি বলেন, ‘মেয়েদের ম্যাচ বাড়ায় একটা প্রভাব ছিল। সাউথ আফ্রিকায় অনেকগুলো ম্যাচ খেলেছে মেয়েরা। লম্বা সময় সেখানে থেকে কঠিন কন্ডিশনে খেলেছে। যত খেলবে ততই ভাল খেলবে। মেয়েরা ভারত থেকে এসে জাতীয় লিগ খেলল, এরপর সাউথ আফ্রিকা গেল। তারপর এশিয়া কাপ। এসময়টায় মেয়েরা বাড়িতে যাওয়ারও সময় পায়নি। এভাবে ব্যস্ত রাখা গেলে ভবিষ্যতেও এই দল সাফল্য বয়ে আনবে দেশের জন্য।’

সাথিরা জাকির জেসি
Banglabid

‘টানা খেলার মধ্যে থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যত বেশি ম্যাচ খেলবেন তত পরিপক্ব হবেন। ব্যাটসম্যানদের জন্য অভিজ্ঞতা খুব প্রয়োজন। রুমানা, পিংকি (ফারজানা), শামীমা এরা কিন্তু প্রায় ৮-১০ বছর ধরে খেলছে। এখন এসে ভাল করছে। দলকে জেতাচ্ছে,’যোগ করেন জেসি।

এশিয়া কাপের ইতিহাসে ভারত প্রথমবার হেরেছে  সালমা-বাহিনীর কাছে। বিশ্বকাপ রানার্সআপ দলকে হারানো যাবে-এটি ছিল কল্পনাতীত। কুয়ালামপুরে সেই কাজটি করেছেন রুমানা-সালমারা। তার আগে প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়েছে টি-টুয়েন্টি ফরম্যাটে। শেষ দুই ম্যাচে থাইল্যান্ড ও মালয়েশিয়াকে বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে রোববারের ফাইনালের অপেক্ষায় টিম টাইগ্রেস। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত, যাদের বিপক্ষে লিগপর্বে এসেছিল ৭ উইকেটের জয়। শনিবার সকালে ভারত পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বাংলাদেশের আগেই কাটে ফাইনালের টিকিট।

ফাইনালে কী হবে সেটি জানতে একটি দিনের অপেক্ষা। তবে যে ফলই আসুক ফাইনালে ওঠার আনন্দ জেসির কাছে সীমাহীন, ‘ভাল লাগার শেষ নেই। ভারত-পাকিস্তানের মতো দলকে হারিয়ে আমরা ফাইনাল খেলছি। ভারত-পাকিস্তানের মধ্যে কারা ফাইনালে উঠবে সেটি নিয়ে অপেক্ষা ছিল। তবে আমরা কিন্তু আগেই ফাইনাল মোটামুটি নিশ্চিত করে ফেলেছিলাম। ফাইনালে কী হবে জানি না। যেতে পেরেছি এটাই আনন্দের, গর্বের।’

Reneta

এশিয়ার দলগুলোর জন্য সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ভারত। আইসিসি র‌্যাংঙ্কিংয়েও তাদের অবস্থান শীর্ষ সারিতে (চার নম্বর)। যে ভারতের সঙ্গে ব্যাটিং করতে চিন্তায় পড়তে হতো, তাদের বিপক্ষে সাবলীলভাবে ১৪১ রান তাড়া করে জিতেছে রুমানা-শামীমা-ফারজানাদের ব্যাটে। অথচ একটা সময় ভারতের পেসারদের সামনে ব্যাট হাতে দাঁড়ানোই ছিল সাহসিকতার ব্যাপার।

স্মৃতি হাতড়ে জেসি বলেন,  ‘আগে ভারতের কাছে দাঁড়াতেই পারতাম না আমরা। ২০০৮ সালের কথা বলছি। দ্রুতগতির পেসার ঝুলন গোস্বামী যখন বল করতো আমি তখন ননস্ট্রাইকে। স্ট্রাইংকিং প্রান্তে ব্যাটসম্যান যাচ্ছে আসছে। আর এখন কী সুন্দরভাবে ঝুলনকে রিভার্স-সুইপ করে চার মারছে রুমানা!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমেন্স এশিয়া কাপবাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সারা বিশ্বেই মাদক বিরোধী অভিযানে ফায়ারিং হয়ে থাকে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

পানীয় রেসিপি: তরমুজ পুদিনা পাতার শরবত

পরবর্তী

পানীয় রেসিপি: তরমুজ পুদিনা পাতার শরবত

শিল্প সাহিত্যের ডিজিটালাইজেশন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঘুমিয়েও কেন ক্লান্ত লাগে, জানুন সম্ভাব্য কারণ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

আগস্ট ১৯, ২০২৬

মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে বিটিআরসি

আগস্ট ১৯, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন নিয়ে ডুলি, ‘অবশ্যই আশিয়ান কাপ খেলতে চাই’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT