চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা খেলার চ্যালেঞ্জ নিতে তৈরি সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী দুই মাস ক্রিকেট মাঠে ব্যস্ত সময় পার করবেন সাকিব আল হাসান। টানা খেলার চ্যালেঞ্জ নিতে হবে টাইগার অলরাউন্ডারকে। জাতীয় দলের সিরিজের মাঝে যে সময়টুকু পাবেন তা দেবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। 

১৫ মার্চ শুরু হতে যাওয়া ডিপিএলে সাকিব খেলবেন মোহামেডানের হয়ে। ক্লাবটির হারানো গৌরব ফেরাতে সব ম্যাচ খেলার ইচ্ছা সাকিবের। যদিও সূচি অনুযায়ী সেটি সম্ভব হওয়ার কথা নয়।

গত আসরেও সাকিব মোহামেডানের সঙ্গে চুক্তি করেছিলেন। কিন্তু জাতীয় দলের বিদেশে সফর থাকায় খেলতে পারেননি। সাকিব ফেরার আগেই সুপার লিগের লড়াই থেকে ছিটকে পড়ে মোহামেডান। পরে লিগের শেষের অংশ খেলেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। এবার দল হিসেবে খেলে বিশ্বসেরা অলরাউন্ডার এনে দিতে চান শিরোপা।

Banglabid

শনিবার মোহামেডানের দল পরিচিতি অনুষ্ঠানে সাকিব বলেন, ‘ইচ্ছা আছে সবগুলো খেলার, বাকিটা দেখা যাক। দেশের জন্য ভালো কিছু (জাতীয় দলের সাফল্য) ছিল বলেই মোহামেডান সুপার লিগে যেতে পারেনি। কারণ আমরা অনেকগুলো খেলোয়াড় ছিলাম যারা খেলতে পারিনি, সার্ভিসটা দিতে পারিনি। জাতীয় দলের দায়বদ্ধতার কারণে আমরা দিতে পারিনি। আশা করি আমরা এবার দল হয়ে খেলতে পারবো ওরকম একটা ফল আনতে পারবো যেটা মোহামেডান অনেক দিন ধরে চাচ্ছে।’

‘চেষ্টা থাকবে সবগুলো ম্যাচ খেলার। জাতীয় দলের কমিটমেন্ট আছে, আইপিএলের কমিটমেন্ট একটা আছে, কিন্তু এর মাঝে মাঝে চেষ্টা করবো যতটা সম্ভব টিমের সাথে থাকার এবং ম্যাচগুলো খেলোর।’

Reneta

শনিবার বিকেলে মিরপুরে ডিপিএলের ট্রফি উন্মোচন করেন লিগে অংশ নেওয়া ১২টি ক্লাবের অধিনায়করা মিলে। মোহামেডানকে এবার নেতৃত্ব দেবেন ইমরুল কায়েস।

জাতীয় দলের বাইরে থাকা এ ক্রিকেটার বলেন, ‘প্রথমত ধন্যবাদ জানাই মোহামেডান ক্লাবকে, আমাকে এতবড় একটা দায়িত্ব দিয়েছে। মোহামেডানের মতো একটা ক্লাবের অধিনায়কত্ব করা অনেক বড় সম্মানের। আমি চেষ্টা করবো সম্মানটা ধরে রাখার। গত বছর আমি যে টিমে খেলেছিলাম আমাদের কমিটমেন্ট ছিল আমরা যেন চ্যাম্পিয়ন হতে পারি। ইনশাআল্লাহ একইভাবে আমরা চেষ্টা করব যে এ বছর মোহামেডান যেন ভিন্ন একটা ফল করে এবং আমরা চ্যাম্পিয়ন হতে পারি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলডিপিএলমোহামেডানলিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে কারণে একটি সিনেমা হলেও করতে চান ফারিয়া শাহরিন!

পরবর্তী

গিলের শতকের পর কোহলির অর্ধশতক, ১৯১ রানে পিছিয়ে ভারত

পরবর্তী
ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে, ভারতীয় ক্রিকেট দলের খেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

গিলের শতকের পর কোহলির অর্ধশতক, ১৯১ রানে পিছিয়ে ভারত

করোনা শনাক্ত ১৫

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT