চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইল উপনির্বাচনে আ’লীগের টিকিট কিনলেন যারা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১০:২৪ পূর্বাহ্ণ ০৪, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে ১৯ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার থেকে আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে ১১ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেন।

দ্বিতীয় দিন সংগ্রহ করেন ৮ জন। তবে ১৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও নির্বাচনী মাঠে নেই এদের অনেকেই।

দলীয় ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন, টাঙ্গাইল মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক কাদেরীয়া বাহিনীর বেসামরিক প্রধান ও সাবেক রাষ্ট্রদূত আনোয়ারুল আলম শহীদ, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও কালীহাতী উপজেলার সাবেক চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও জনতা ব্যাংকের পরিচালক আবু নাসের, উপ-কমিটির সহ-সম্পাদক জিয়াউল আবেদীন, জাফরুল শাহরিয়ার জুয়েল, কালীহাতি উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, কালীহাতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আনসার আলী, টাঙ্গাইল সমবায় ব্যাংকের সভাপতি কুদরত-ই-এলাহী খান, এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনিছুর রহমান খান, যুব মহিলা লীগ নেতা সাবিনা ইয়াসমীন ইব্রাহীম, স্থানীয় নেতা অ্যাডভোকেট মহসীন সিকদার প্রমুখ।

Banglabid

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের পার্লামেন্টারি বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়।

ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী টাঙ্গাইল-৪ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা ১ ও ২ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ এবং ৩ অক্টোবর মনোনয়নের আবেদনপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আগামী ৬ অক্টোবর সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সভায় মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠানের পর দলের প্রার্থী চূড়ান্ত করা হবে।

Reneta

ধর্ম ও হজ নিয়ে কটূক্তির দায়ে আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকী সংসদ থেকে পদত্যাগ করায় টাঙ্গাইল-৪ আসনটি শূন্য হয়।

আগামী ১০ নভেন্বর ১৩ ইউনিয়ন, ২টি পৌরসভার ২ লাখ ৭৭ হাজার ৮৪৭ জন ভোটারের এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইল উপ-নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাপা এমপিসহ চারজনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

পরবর্তী

ফিউচার লিডারশিপ প্রোগ্রাম সিজন-থ্রি শুরু

পরবর্তী

ফিউচার লিডারশিপ প্রোগ্রাম সিজন-থ্রি শুরু

ফিউচার লিডারশিপ প্রোগ্রাম সিজন-থ্রি শুরু

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT