চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে ৬ দফা দাবিতে সোমবার পরিবহন ধর্মঘট

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১০:১০ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৮
জনপদ, টাঙ্গাইল
A A
যানজট

টাঙ্গাইলে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৬ দফা দাবিতে পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা বাস মিনিবাস মালিক ও শ্রমিক সমিতি। গত ১২ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ধলেশ্বরী পরিবহনে ডাকাতি ও চালক হত্যাকারীদের গ্রেফতারসহ ৬ দফা দাবি আদায়ে ১৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসক, পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান ও ১৬ ফেব্রুয়ারি টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে যৌথভাবে ৭দিনের আল্টিমেটাম দেন এ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন।

রোববার সন্ধ্যায় টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন বলেন, গত ১২ ফেব্রুয়ারী রাতে ঢাকা টাঙ্গাইল সড়কে চলাচলরত ধলেশ্বরী সার্ভিসের ঢাকা-মেট্রো-ব-১১-৬৪৪৬ নং ইনসাফ পরিবহনের বাসে ডাকাতি ও চালক মো. শাহজাহান মিয়াকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত হত্যাকারীদের আগামী ৭ দিনের মধ্যে গ্রেফতার। গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সকল কর্মকর্তাকে প্রত্যাহার। সড়ক ও মহাসড়কে অবৈধ যান সিএনজি, করিমন, নছিমন, ভটবডি, লেগুনা ও সাথী নামক গাড়ী বন্ধ। গাড়ী রিকুইজেশন এর নামে পুলিশের চাঁদাবাজি ও অন্যায়ভাবে রাস্তায় হয়রানী বন্ধ। দুস্কৃতকারী গাড়ী চুরি রাস্তায় ডাকাতি বন্ধসহ যাত্রিদের সার্বিক নিরাপত্তা প্রদান করা। এই ৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষে ৭ দিনের আল্টিমেটাম দেয়া হয়।

২৫ ফেব্রুয়ারি এ আল্টিমেটামের শেষ দিন পর্যন্ত এ সকল দাবী বাস্তবায়নে কোন সাঁড়া না পেয়ে ও বাধ্য হয়ে পূর্ব ঘোষিত ২৬ ফেব্রুয়ারী ঢাকা টাঙ্গাইল, জামালপুর ও ময়মনসিংহ সড়কে পরিবহন ধর্মঘট পালন করবে জেলা বাস মিনিবাস মালিক ও শ্রমিক সমিতি। তা সত্তেও দাবী বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবহন ধর্মঘট
শেয়ারTweetPin1

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT