চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ১

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১:৪৬ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি সাংবাদিক এনায়েত করিম বিজয়ের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মোখলেছুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মোখলেছুর রহমান (৪৩) উপজেলার কাউলজানী এলাকা নুরুল আমিনের ছেলে।

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, সাংবাদিকের উপর হামলার মামলায় অভিযান চালিয়ে গতকাল রাতে এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। ১২ জনের নাম উল্লেখসহ  আরও অজ্ঞাত নামা ১২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। তাদের সবাইকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Banglabid

উল্লেখ্য, টাঙ্গাইলের বাসাইলে কাউলজানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি জমি নিয়ে ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় একটি সংখ্যালঘু পরিবারের বিরোধ চলে আসছিলো। বিরোধ নিষ্পত্তির বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।

রোববার ৭ ফেব্রুয়ারি সকালে ওই জমিতে সংখ্যালঘু পরিবারটি ভোরে ঘর তোলার চেষ্টা করে। এঘটনায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরীর উপস্থিতিতে তার পক্ষের লোকজন ঘর তুলতে বাধা দেয় এবং নির্মিত ঘরের কিছু অংশ ভেঙ্গে দেয়। এতে দু’পক্ষের সংঘর্ষের সৃষ্টি হয়।

এসময় পেশাগত দায়িত্বপালনে চেয়ারম্যানের পক্ষের লোকজন বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয়ের ওপর হামলা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাসাইল স্বাস্থ্যকমপ্লেক্সে এবং পরে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে ভর্তি করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাংবাদিকের উপর হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT