চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে জুয়াড়িদের হামলায় ৪ সাংবাদিকসহ আহত ৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৬ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২০
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরের সংবাদ সংগ্রহ করতে গিয়ে জুয়াড়িদের হামলার শিকার হয়েছেন চার সাংবাদিকসহ ছয়জন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাশবন এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাশবন এলাকায় স্থানীয় প্রভাবশালী ফজল মন্ডলের নেতৃত্বে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলছিল। টাঙ্গাইলসহ ও দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক জুয়াড়ি সেখানে নিয়মিত জুয়া খেলতে আসতো। বৃহস্পতিবার দুপুরে জুয়ার আসরের সংবাদ সংগ্রহ করতে  চ্যানেল আইয়ের সোহেল তালুকদার,  ডিবিসি নিউজের ক্যামেরা পারর্সন আশিকুর রহমান, দৈনিক ইত্তেফাকের ভূঞাপুর সংবাদদাতা অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক মোহাইমিনুল মন্ডল হৃদয় ঘটনাস্থলে যান।

Banglabid

পরে সন্ত্রাসীরা সাংবাদিক সোহেল তালুকদার, অভিজিৎ ঘোষ. আশিকুর রহমান, মোহাইমিনুল মন্ডলসহ নৌকার দুই মাঝিকে ব্যাপক মারধর করে। মারধর শেষে একটি ক্যামেরা ভাঙচুর ও আরেকটি ক্যামেরা আর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এছাড়া সাংবাদিকদের প্রাণে বাঁচিয়ে রাখার প্রতিশ্রুতিতে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রাখা হয়। পরে তারা চলে গেলে স্থানীয়রা এসে সাংবাদিকদের উদ্ধার করে গোবিন্দাসী ঘাটে পৌঁছে দেয়। পরে হামলায় আহত ৬জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

হামলায় আহত সোহেল তালুকদার বলেন, জুয়াড়ির প্রধান ফজল মন্ডল আমাদের সামনে একজনকে মোবাইলে বলেন, স্যার বলে সম্বোধন করে নির্দেশনা চান। এরপরই জুয়াড়িরা আতর্কিতভাবে হামলা চালায় । হামলায় চারজন সাংবাদিকসহ ৬ জন আহত হয়েছে। গোবিন্দাসী ইউনিয়ন ট্রাক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক ফজল মন্ডলের নেতৃত্বে সেখানে বিশাল ধরনের জুয়ার আসর চলছিল দীর্ঘদিন যাবৎ। সেখানে সংবাদ সংগ্রহে গেলে জুয়াড়িসহ সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালায়। এতে ভিডিও ক্যামেরা ও বুম ভাঙচুর করা হয়। এছাড়া প্রাণে বাঁচিয়ে রাখার শর্তে সাদা স্ট্যাম্পে সাক্ষর রাখা হয়।

গোবিন্দাসী ইউনিয়ন ট্রাক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক ও জুয়া আসনের প্রধান ফজল মন্ডল জানান, থানার ওসিসহ প্রশাসনের নানা মহলে মাসোহারা দিয়ে জুয়ার আসর চালানো হয়। দীর্ঘদিন যাবতই এই এলাকায় জুয়ার আসর চলছে।

Reneta

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তানভীর আহম্মদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর গুরুতর আহত চারজন সাংবাদিকসহ ৬ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এরমধ্যে চারজনের অবস্থা খুবই গুরুত্বর। তাদের বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা দেয়া হয়েছে। পরীক্ষার রিপোর্টগুলো পাওয়ার পর তাদের শরীরে কী ধরনের ক্ষতি হয়েছে তা জানা যাবে।

অভিযোগ অস্বীকার করে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, গোবিন্দাসী ঘাট কাশবন এলাকার চরে যে জুয়ার আসর বসতো তা জানা ছিল না। সাংবাদিকদের উপর হামলার ঘটনা দুঃখজনক। এ বিষয়ে সাংবাদিকরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুয়াড়িজুয়ার আসরটাঙ্গাইলসাংবাদিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নববর্ষের ফানুস থেকে চিড়িয়াখানায় আগুন, দণ্ডের মুখোমুখি ৩ নারী

পরবর্তী

‘বিশ্বের সেরা অর্থমন্ত্রী’র সম্মানে ভূষিত আ হ ম মুস্তফা কামাল

পরবর্তী
ফাইল ছবি

‘বিশ্বের সেরা অর্থমন্ত্রী’র সম্মানে ভূষিত আ হ ম মুস্তফা কামাল

বঙ্গবন্ধু বিপিএল দেখল সুপার ওভার রোমাঞ্চ

সর্বশেষ

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT