চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলের পুণ্য স্নানোৎসবে হাজারো পুণ্যার্থীর ঢল

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১২:৪০ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৮
জনপদ, টাঙ্গাইল
A A
টাঙ্গাইল-পুণ্য স্নান-স্নানোৎসব-পুণ্যার্থী

‘হে লৌহিত্য আমার পাপ হরণ করো’ – এই মন্ত্র উচ্চারণ করে সনাতন ধর্মাবলম্বীরা যমুনা নদীর টাঙ্গাইল অংশে পুণ্য স্নান করছেন।

এই স্নানের মাধ্যমে জাগতিক সংকীর্ণতা ও পঙ্কিলতার আবরণে ঘেরা জীবন থেকে পাপ মুক্ত হবেন এমনটাই বিশ্বাস করেন স্নান করতে আসা হাজার হাজার পুণ্যার্থী।

রোববার ভোর থেকে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি যমুনা নদীতে শুরু হওয়া স্নানোৎসবে হাজার হাজার পুণ্যার্থীর ঢল নামে।

স্নান উপলক্ষে স্নানোৎসব কমিটি পুণ্যার্থীদের সেবা দিতে বিভিন্ন ক্যাম্প স্থাপন করে।টাঙ্গাইল-পুণ্য স্নান-স্নানোৎসব-পুণ্যার্থী

এসব ক্যাম্প থেকে পুণ্যার্থীদের রান্না করা খাবার, স্নান ঘাটে কাপড় পাল্টানোর পর্যাপ্ত ব্যবস্থা ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়। পাশ্ববর্তী জেলা সিরাজগঞ্জসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা স্নান করতে যমুনা নদীতে আসেন।

আয়োজক কমিটির সভাপতি বাবলু হালদার জানান, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকার সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোচনের আশায় যমুনা নদে স্নান করতে এসেছেন। প্রশাসনের সহযোগিতায় স্নানোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পুন্ন হয়েছে। টাঙ্গাইল-পুণ্য স্নান-স্নানোৎসব-পুণ্যার্থী

Reneta

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ্র জানান, যমুনা নদীতে স্নানোৎসবে হাজার হাজার পুণ্যার্থীর আগমন ঘটেছে। প্রশাসন থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। স্নান ঘাটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলপুণ্যস্নান
শেয়ারTweetPin2

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT