চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলের চাঞ্চল্যকর ঘটনায় পুলিশের মামলায় আসামী ৭০০ জন

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
২:০৮ পূর্বাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের গুলিতে তিনজন নিহত হওয়ার ঘটনায় কালিহাতী থানায় ৩ শতাধিক ও ঘাটাইল থানায় ৪ শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে আলাদা দুটি মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা দু’টি দায়ের করে। এর আগে ওই ঘটনায় কালিহাতী থানার ৪ পুলিশ ও ঘাটাইল থানায় ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে তাদেরকে প্রত্যাহার করা হয়। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার জানিয়েছেন, দায়িত্বে অবহেলার কারণে তাদেরকে প্রত্যাহার করে পুলিশ লাইনে আনা হয়েছে। প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন কালিহাতী থানার এসআই বাশার, সলিম উদ্দিন, কনষ্টবল আমিনুল ও জিয়াউল হক এবং ঘাটাইল থানার এসআই মন্টু মিয়া, কনষ্টবল লিয়াকত হোসেন ও হারুন-অর-রশিদ।

Banglabid

মা ও ছেলেকে বিবস্ত্র করে লাঞ্চিত করার ঘটনায় নির্যাতনকারির বিচার চেয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে বিক্ষোভ মিছিল বের করে ঘাটাইল ও কালিহাতী উপজেলার বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি চালায়। নিহত হয় ৩ জন। নিহতরা হলেন ঘাটাইল উপজেলার কালিয়া গ্রামের আলহাজের ছেলে শামীম (৩৫), কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামের বাসিন্দা ফারুক হোসেন (৩২) ও একই উপজেলার সলঙ্গা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে শ্যামল চন্দ্র দাস।

গুলিবিদ্ধ ৬ জনসহ মোট ২৪ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণনির্যাতনপুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT