চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাক ঢাকতে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন তারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

মাথায় টাক পড়া নতুন কিছু নয়। নানা কারণে চুল পড়ে মাথায় টাক পড়ে যায় অনেকেরই। এই টাক মাথা ঢাকতে কেউ কেউ আবার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়ে থাকেন। যে তালিকায় নাম আছে বলিউড তারকাদের অনেকের।

মাথা ভর্তি চুল নিয়ে ক্যারিয়ার শুরু করলেও একটা সময় এসে কিছু তারকার মাথায় টাক পড়ে যেতে দেখা যায়। পর্দায় তাদের সেই টাক ধরা পড়ে ভক্তদের কাছেও। পরবর্তীতে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে সেই টাক ঢেকেছেন তারা। যদিও নিজেদের হেয়ার ট্রান্সপ্ল্যান্টের কথা নিজ মুখে স্বীকার করতে রাজি নন এ অভিনেতারা:

সালমান খান
২০০২ সালে মাথার অধিকাংশ চুল পড়ে যাওয়ার বিষয়টি অনুভব করেন অভিনেতা সালমান খান। ২০০৩ সালে প্রথমে মাথার টাক ঢাকতে ভারতে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করালেও সেটিতে ব্যর্থ হন তিনি। পরবর্তীতে ২০০৭ সালে দুবাই গিয়ে আমেরিকান এক সার্জনের কাছে আবারও ট্রান্সপ্ল্যান্ট করান এই সুপারস্টার।

অমিতাভ বচ্চন
টাক ঢাকার পদ্ধতি অবলম্বন করেছিলেন বিগ বি অমিতাভ বচ্চন নিজেও। টেলিভিশনের পর্দায় কোনো এক অনুষ্ঠানে টাকের কিছু অংশ দেখা যায় প্রথমবার। পরে ২০০০ সালে তার সেই টাক আবার ঢেকে যেতেও দেখা যায়। তবে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট কোথায় করিয়েছেন, এ বিষয়ে কিছু জানা যায়নি।

সঞ্জয় দত্ত
বেশ ঝাকড়া চুল নিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন সঞ্জয় দত্ত। বয়সের সঙ্গে টাক পড়ে তার মাথাতেও। সেই টাক মাথা ঢাকতে ২০১৩ সালে যুক্তরাষ্ট্রে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন তিনি।

Banglabid

অক্ষয় কুমার
বলিউড খিলাড়ি অক্ষয় কুমারও হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন বলে মনে করে অনেকেই। ক্যারিয়ারের মাঝামাঝি সময়ে অক্ষয়ের মাথার সামনের কিছু অংশের চুল পাতলা দেখালেও পরে সেই অংশের চুল আবার ঘন হয়ে উঠতে দেখা যায়।

গোবিন্দ
দীর্ঘদিন ধরে রূপালি পর্দার আড়ালে গোবিন্দ। মাথায় টাক দেখা যেতে শুরু করেছিল এই অভিনেতারও। পরে সালমান খানের পরামর্শে তিনিও ট্রান্সপ্ল্যান্ট করান।

অক্ষয় খান্না
টাক পড়েছিল অক্ষয় খান্নার মাথাতেও। সেই টাক ঢাকতে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন তিনি। তবে সেই ট্রান্সপ্ল্যান্ট খুব একটা কাজে দেয়নি তার। অবশেষে আর টাক ঢাকার খুব একটা চেষ্টা করতে দেখা যায়নি তাকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয় কুমারঅক্ষয় খান্নাঅমিতাভ বচ্চনগোবিন্দবলিউড তারকাসঞ্জয় দত্তসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT