চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাকার লোভ থাকলে কাজ হবে না: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০১ পূর্বাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কোনো সংস্থার প্রধানের যদি টাকার প্রতি লোভ থাকে তাহলে সেখানে কাজ হবে না। যতো বড় প্ল্যান করেন না কোনো কিছু হবে না। এজন্য জোর গলায় আমি প্রতিদিন বলি, একটা মন্ত্রণালয়ে যদি মন্ত্রী সচিব দুর্নীতি না করে তাহলে সেই মন্ত্রণালয়ে দুর্নীতি ৫০ ভাগ কমে যাবে।

বৃহস্পতিবার নগর ঢাকায় যানজট ও উত্তরণের উপায় বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শকদের নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সভায় মন্ত্রী এসব কথা বলেন। সভায় দুই মেয়রের উদ্দেশেও নানা পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সভায় যানজট ও জলজট নিরসনে রাস্তা সম্প্রসারণ, গণপরিবহণের সংখ্যা বাড়ানোসহ ১৩ টি দীর্ঘমেয়াদী সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা।

নগরীর যানজট নিরসনে দিক নির্দেশনামূলক বক্তব্য ছিলো বিশেষজ্ঞদের। আর যানজট নিরসনে আগামীর পরিকল্পনা তুলে ধরেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ও দক্ষিণ সিটি কর্পোরশনের মেয়র সাঈদ খোকন।

আনিসুল হক বলেন, রোগী মরে যাচ্ছে আর গবেষণা করি কোনটা হবে কোনটা হবে না। এগুলো দিয়ে আর হবে না কাজে নামতে হবে। আগামী এপ্রিল ও মে মাসের মধ্যে ঢাকার যানজট নিরসন করে নগরবাসীকে একটু স্বস্তি দিতে হবে।

এদিকে সাঈদ খোকন বলছেন, উত্তর থেকে দক্ষিণে আসার জন্য যে বাড্ডা থেকে নিয়ে শুরু হয়ে রামপুরা সেই শন্তিনগরে এসে যে রাস্তাটি মিশেছে সেই রাস্তায় কাজ করানোর জন্য যানজট সৃষ্টি বেশি হচ্ছে। এই বিষয়টি নিয়ে আমাদের কাজ করা উচিৎ তাহলে উত্তর থেকে দক্ষিণে আসার রাস্তাগুলোতে আর যানজট সৃষ্টি হবে না।

যানজট সমস্যা সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর জোর দেয়া হয় সভায়।

ট্যাগ: ওবায়েদুল কাদের
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিতার করুণ আকুতিও বাঁচাতে পারলো না রুবেলকে

পরবর্তী

আমিরাতের জালে সৌদিদের আধা ডজন গোল

পরবর্তী

আমিরাতের জালে সৌদিদের আধা ডজন গোল

পুলিশের চাঁদাবাজির প্রমাণ পেলে ক্রিমিনাল মামলা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT