চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইব্রেকারে ম্যানসিটির বিদায় ঘণ্টা বাজিয়ে সেমিতে রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৮ পূর্বাহ্ণ ১৮, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ফুটবল দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্ধারিত সময় শেষে স্কোরলাইন ছিল ১-১। প্রথম লেগের ম্যাচ অমীমাংসিত থাকায় তা অতিরিক্ত সময়ে গড়ায়। তাতেও ফল না আসায় দুই লেগ মিলিয়ে ৪-৪ ব্যবধানে সমতা থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। ম্যানচেস্টার সিটিকে পেনাল্টি শ্যুট আউটে ৪-৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে যায় রিয়াল মাদ্রিদ।

আসরের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের আর্সেনালের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে বায়ার্ন ৩-২ ব্যবধানে জয়ী হয়ে সেমিতে প্রতিপক্ষ হিসেবে রিয়ালকে পেয়েছে।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটেই লিড পায় রিয়াল। ডানপায়ের শটে বল জালে জড়িয়ে স্বাগতিক দর্শকদের চুপসে দেন রদ্রিগো।

Banglabid

ম্যানসিটি খেলার অধিকাংশ সময় আধিপত্য ধরে রেখেছিল। ৬৭ শতাংশের বেশি সময় বলের নিয়ন্ত্রণ রেখে একের পর এক আক্রমণ গড়লেও সহজে সমতা টানতে ব্যর্থ হচ্ছিল। লস ব্লাঙ্কোসদের রক্ষণ দুর্গ ভাঙা হইয়ে উঠেছিল দুঃসাধ্য।

দ্বিতীয়ার্ধে অপেক্ষার অবসান ঘটায় সিটি। অ্যান্টনিও রুডিগারের ভুলের সুযোগে ডানপায়ের উঁচু শটে বল জালে জড়িয়ে ম্যাচে সমতা টানেন কেভিন ডি ব্রুইনা।

অতিরিক্ত সময়ে ফল না আসায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। প্রথম শটে জুলিয়ান আলভারেজ লক্ষ্যভেদ করলেও রিয়ালের লুকা মড্রিচের শট ঠেকান ম্যানসিটি গোলরক্ষক এডেরসন। এরপর বের্নার্দো সিলভার কিক প্রতিহত করেন রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুলিন, লক্ষ্যভেদে সক্ষম হন জুড বেলিংহ্যাম।

Reneta

মাতেও কোভাসিচের শট লুলিন ঠেকানোর পর লুকাস ভাসকুয়েজ জালের দেখা পেলে রিয়াল ২-১ ব্যবধানে এগিয়ে যায়। পরে ফিল ফোডেন ও এডেরসন নিশানাভেদ করেন। রিয়ালের হয়ে নাচো ও সবশেষে রুডিগার বল জালে পাঠিয়ে রিয়ালের জয় নিশ্চিত করেন।

এদিকে, আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ৬৩ মিনিটে রাফায়েল গুয়েরিওর ক্রসে বল নিয়ে হেডে নিশানাভেদ করেন জশুয়া কিমিচ। তাতেই একমাত্র গোলের জয়ে সেমিতে পা দেয় বায়ার্ন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালচ্যাম্পিয়ন্স লিগবায়ার্ন মিউনিখম্যানচেস্টার সিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুজরাটকে বিধ্বস্ত করে দিল্লির তৃতীয় জয়

পরবর্তী

৩ দিন পর পুকুর থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

পরবর্তী
পুকুরে কলেজ ছাত্রের লাশ উদ্ধার, স্থানীয়রা দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ দিন পর পুকুর থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিষ্ঠার দশ বছরে শত কোটি টাকার প্রিমিয়াম অর্জন করেছে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি

সর্বশেষ

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে বিশ্ব নেতাদের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT