চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের গর্বের যত সিরিজ জয়-ড্র

নাজিম আল শমষের নাজিম আল শমষের
১০:১০ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

একশ টেস্টের পথ চলায় টাইগারদের জয় মাত্র নয়টি। আছে বেশ কিছু ড্র। সব মিলিয়ে যেগুলো কিছু সিরিজে জয়-পরাজয়ের হিসেবে ভূমিকা রেখেছে। এক নজরে টাইগারদের গর্বের যত সিরিজ জয়-ড্র-

বাংলাদেশ-জিম্বাবুয়ে, ২০০৫: (১-০ তে সিরিজ জয়)
চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে হাবিবুল বাশারের দল ২২৬ রানের বড় জয়ে এগিয়ে যায়। পরের ম্যাচে নাফিস ইকবালের ১২১ রানের ইনিংসে ড্র করে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ঘূর্ণি বোলিংয়ে ১৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছিলেন এনামুল হক জুনিয়র।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, ২০০৯: (২-০ তে সিরিজ জয়)
ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের মাটিতে ধবলধোলাই করে বিদেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজার চোটে অধিনায়কত্ব পেয়েই ব্যাট-বল জ্বলে উঠেছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় টেস্টে অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরার পুরস্কার পান, সিরিজ সেরাও হয়েছিলেন তিনি।

Banglabid

বাংলাদেশ-জিম্বাবুয়ে, ২০১৩: (১-১ এ সিরিজ ড্র)
হারারেতে প্রথম টেস্টে ৩৩৫ রানের বিশাল পরাজয়ে সিরিজ পরাজয়ের ঝুঁকিতে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে জ্বলে ওঠেন মুশফিকুর রহিম। দুই ইনিংসেই অপরাজিত থেকে মোট ১৫৩ রান করেন।

বাংলাদেশ-নিউজিল্যান্ড, ২০১৩-১৪: (দুই টেস্টই ড্র)
দুই টেস্টই ড্রয়ে শেষ সিরিজ। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সেরা সিরিজগুলোর অন্যতম। প্রথম টেস্টে হ্যাট্রিক, পাঁচ উইকেট ও সেঞ্চুরি করার বিরল কীর্তি গড়েন সোহাগ গাজী। প্রথম টেস্টে ১৮১ এবং দ্বিতীয় টেস্টে ১২৬ রানের ঝকঝকে দুটি ইনিংসে নিজের জাত চিনিয়েছিলেন মুমিনুল হক। সিরিজ সেরাও হয়েছেন তিনি।

বাংলাদেশ-জিম্বাবুয়ে, ২০১৪: (৩-০তে সিরিজ জয়)
ঘরের মাটিতে আগের বছরের টেস্ট হারের মোক্ষম শোধটাই নিয়েছিল টাইগাররা। জিম্বাবুয়েকে ৩-০ তে ধবলধোলাই করে। প্রিয় প্রতিপক্ষকে পেয়ে আবারও জ্বলে উঠেছিলেন সাকিব। আবারো সিরিজ সেরা।

Reneta

বাংলাদেশ-ভারত, ২০১৫: (সিরিজ ড্র)
ওয়ানডেতে ভারতকে ডুবিয়ে টেস্টে ভারতের বিপক্ষে ভালো কিছু করার স্বপ্ন ভাসিয়ে দিয়েছিল বেরসিক বৃষ্টি। দুই টেস্টের প্রায় সবগুলো দিনই ভেসে গেছে বর্ষার জলে।

বাংলাদেশ-সাউথ আফ্রিকা, ২০১৫: (সিরিজ ড্র)
মোস্তাফিজের অভিষেক টেস্ট সিরিজও ভেসে গিয়েছিল বর্ষার অভিমানে। কিন্তু স্বল্প সুযোগে টেস্টেও নিজের জানান দিয়েছিলেন মোস্তাফিজ এক ইনিংসে ৪ উইকেট নিয়ে।

বাংলাদেশ-ইংল্যান্ড,২০১৬: (১-১ এ সিরিজ ড্র)
চট্টগ্রাম টেস্টে অল্পের জন্য টেস্ট জয়ের সুযোগ হাতছাড়া করাটা বেশ পোড়াচ্ছিল বাংলাদেশকে। ঢাকা টেস্টে বেশ মরিয়া ছিলো টাইগাররা। আগের টেস্টে ৭ উইকেট পাওয়া মেহেদি হাসান মিরাজ ঢাকায় একাই ধসিয়ে দিয়েছিলেন ইংলিশদের। দুই টেস্ট মিলিয়ে ১৯ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরাও।

বাংলাদেশ-শ্রীলঙ্কা, ২০১৭: (১-১ এ সিরিজ ড্র)
কলম্বো টেস্টটি বাংলাদেশের শততম ম্যাচ। এর আগে নিজেদের শততম টেস্ট জিতেছে কেবল মাত্র তিনটি দেশ। গল টেস্টে ২৫৯ রানের লজ্জাজনক হার ছিল মুশফিকদের। সব হিসাব নিকেশ দূরে ঠেলে নিজেদের শততম টেস্ট জিতে ইতিহাসের ছোট তালিকায় জায়গা করে নিয়েছে তার দল। পাশাপাশি সিরিজে ফিরিয়েছে সমতা। দুই ইনিংসে ৯ উইকেট এবং ১৬২ রানে সিরিজ সেরা হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশের ১০০ টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শততম টেস্ট ম্যাচে জয়ীদের দলে বাংলাদেশ

পরবর্তী

সাক্কুর কাজে সন্তুষ্ট নন আসিফ, ভোট দিতেও আসবেন না

পরবর্তী

সাক্কুর কাজে সন্তুষ্ট নন আসিফ, ভোট দিতেও আসবেন না

আরো বেশি টেস্ট খেলার দাবি আরো বেশি প্রতিষ্ঠিত

সর্বশেষ

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

হাসপাতালে ভর্তি পুণম ধিলন, কী হলো অভিনেত্রীর?

আগস্ট ২২, ২০২৬

ভিডিও ফাঁসের পর এমপির বিরুদ্ধে গাড়িচালকের নতুন অভিযোগ, ছিল ‘পাঁচ বছরের’ প্রস্তাব

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT