চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ পূর্বাহ্ণ ০৫, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

অফস্পিনার মেহেদী হাসান মিরাজের জায়গায় সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন আবু হায়দার রনি। তিন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। যদিও প্রথম ম্যাচের মতোই টস হারায় আগে ব্যাট করবে সাকিব আল হাসানের দল।

ডানহাতি পেসার রুবেল হোসেনের সঙ্গে দুই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও আবু হায়দার।

ফ্লোরিডার ফোর্ট লডারডেল মাঠের ২২ গজ ব্যাটসম্যানদের আশাহত করে খুব কম সময়ই। সবশেষ তিন ইনিংসেই হয়েছে দুইশ’র উপরে রান। টি-টুয়েন্টি সংস্করণে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটি যুক্তরাষ্ট্রের একমাত্র আন্তর্জাতিক ভেন্যুটির দখলে। আর এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে টিকে থাকার মিশন টাইগারদের। পিছিয়ে পড়া (১-০) বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই।

Banglabid

ফ্লোরিডায় সবশেষ টি-টুয়েন্টি হয়েছিল ২০১৬ সালের ২৭ আগস্ট। সে ম্যাচে ভারতের দেয়া ২৪৫ রানের টার্গেট ৭ বল আগেই তাড়া করে জিতে ইতিহাস গড়ে ওয়েস্ট ইন্ডিজ। তার আগের ম্যাচটি ২০১২ সালের জুনে। সেই ম্যাচে আগে ব্যাট করে ২০৯ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৯ বল আগে ১৫৩ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

ফোর্ট লডারডেল মাঠের অতীত পরিসংখ্যান ধারণা দিচ্ছে চার-ছক্কায় ভরপুর রান উৎসবের এক ম্যাচ হতে পারে রোববার। সেন্ট কিটসে প্রথম টি-টুয়েন্টি ম্যাচটিও হয়েছে রানের উইকেটে। যদিও আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ।

প্রথম ওভারেই তামিম ইকবাল ও সৌম্য সরকার ক্যারিবীয় অফস্পিনার অ্যাসলে নার্সকে উইকেট উপহার দিয়ে আসেন। পরে সাকিব-লিটন-মাহমুদউল্লাহর প্রচেষ্টায় লড়াকু সংগ্রহের আশা জাগে। কিন্তু লোয়ার মিডলঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ অবধি ১৪৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

Reneta

ইনিংস শেষ হতেই শুরু হয় বৃষ্টি। ঘণ্টাখানেক পর নতুন করে খেলা শুরু হলে ডাক ওয়ার্থ লুইস মেথডে ক্যারিবীয়দের টার্গেট দাঁড়ায় ১১ ওভারে ৯১ রান। ৯.১ ওভারে তিন উইকেট হারিয়ে তা টপকে যায় স্বাগতিকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তথ্য প্রযুক্তি আইনে ২৮ উসকানিদাতার বিরুদ্ধে মামলা

পরবর্তী

ব্যাটিংঅর্ডার বদলেও শুরুতে হোঁচট

পরবর্তী

ব্যাটিংঅর্ডার বদলেও শুরুতে হোঁচট

সাকিব-তামিমের কাঁধে চড়ে বাংলাদেশের লড়াকু পুঁজি

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT