চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টস হেরে টাইগারদের বোলিং সামলাচ্ছে জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ পূর্বাহ্ণ ১৩, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

নিয়মিত বিরোতিতে উইকেট হারিয়ে চাপে জিম্বাবুয়ে। প্রথম তিন ওভারের মধ্যে তিন উইকেট তুলেনিয়ে সফরকারীদের চাপে ফেলে দেয় টিম টাইগার্স। শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১৬ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০৮ রান।

এর আগে, শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচের মধ্যদিয়ে টি-২০ ক্রিকেটে অভিষেক হলো তরুণ টাইগার স্পিনার জুবায়ের হোসেনের।

বাংলাদেশের পক্ষে আক্রমণের সূচনা করেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ইনিংসের পঞ্চম বলেই সিকান্দার রাজাকে ফিরিয়ে টাইগারদের প্রথম সাফল্য এনে দেন মাশরাফি। এর পরের ওভারেই আঘাত হানেন আল-আমিন। ইম্প্রুভাইসজড শট খেলতে গিয়ে উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান আরেক ওপেনার রেগিস চাকাভা।

Banglabid

দলের বিপর্যয়ে হাল ধরতে ক্রিজে আসেন চিগুম্বুরা। তবে এদিন মাশরাফি তোপে তিনিও দাঁড়াতে পারেননি। প্রথম বলেই রানের খাতা না খুলতেই স্টাম্প গুড়িয়ে যায় জিম্বাবুইয়ান কান্ডারির।

চিগুম্বুরার বিদায়ে দলের হাল ধরেন শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন। দু’জনে স্কোর বোর্ডে জমা করেন ২৮ রান। এরপরই নাসিরের শিকারে পরিনত হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন উইলিয়ামস। ফেরার আগে ২১ বল থেকে তার সংগ্রহ ১৫ রান।

পঞ্চম উইকেট জুটিতে আরভিন ম্যালকম এবং ওয়ালার সফরকারীদের স্কোর ৬৭ রান যোগ করলে কিছুটা স্বস্তি ফিরে আসে জিম্ববুইয়ান শিবিরে। তবে আরভিন ২০ রানে ফিরে গেলে আবারও চাপে পড়ে হোয়াইট মোরের শিষ্যরা। এরপর নিয়মিত বিরতিতে লুক জঙ্গো ও নেভিল মাদিভা বিদায় নিলে স্কোর বোর্ড দাঁড়ায় ১৬ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০৮ রান।

Reneta

এর আগে বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০তে জয় পায় বাংলাদেশ।

টি-২০ বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান , জুবায়ের হোসেন, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।

টি-২০ জিম্বাবুয়ে স্কোয়াড:এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, টেন্ডাই চিসারো, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জঙ্গো, টিনাশে পানিয়াঙ্গারা, ম্যালকম ওয়ালার, শন উইলিয়ামস, নেভিল মাদিভা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-২০
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টি২০ ম্যাচ দেখুন সরাসরি

পরবর্তী

হত্যা ও নাশকতায় ইন্ধনদাতাদের বিরুদ্ধে হুশিয়ারি

পরবর্তী

হত্যা ও নাশকতায় ইন্ধনদাতাদের বিরুদ্ধে হুশিয়ারি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে নূর হোসেন

সর্বশেষ

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT